সংগঠন সংবাদ

শোক

গোলাম মোহাম্মদ খোকা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বগুড়া জেলা কমিটির সভাপতি আমিনুল ফরিদ, সাধারণ সম্পাদক হাসান আলী শেখ এবং সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম এক যৌথ শোক বিবৃতিতে সিপিবি বগুড়া ধুনট উপজেলা কমিটির সাবেক সভাপতি, সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চালিতাডাঙ্গা আফজাল হোসেন ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং ছাত্র ইউনিয়ন রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদের সাবেক নেতা গোলাম মোহাম্মদ খোকা (৭৪)-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। বিবৃতিতে বলা হয়, গত ১ আগস্ট দুপুর ১২টায় ঢাকার একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গোলাম..

বিস্তারিত

শহীদ সাংবাদিক কমরেড প্রদীপ ভৌমিকের স্মরণসভা

সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছিতে শহীদ সাংবাদিক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতা কমরেড প্রদীপ ভৌমিকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত ৪ আগস্ট আয়োজিত এ কর্মসূচিতে সিপিবির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় নেতাকর্মী এবং শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন। স্মরণসভায় উপস্থিত ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ও কামারখন্দ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এস. এম. শহীদুল্লাহ সবুজ, জেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ মোস্তফা নুরুল আমীন, বেলকুচি উপজেলা কমিটির সভাপতি মতিয়ার রহমান সরকার, বেলকুচি উপজেলা কমিটির সাধারণ..

বিস্তারিত

সুনামগঞ্জে সিপিবির মিট দ্য কমরেডস

সুনামগঞ্জের মধ্যনগরে কমিউনিস্ট পার্টির মিট দ্য কমরেডস অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ জুলাই মধ্যনগর বাজারের অনির্বাণ সমিতির মিলনায়তনে সিপিবি উপজেলা কমিটির সভাপতি গোপেশ সরকারের সভাপতিত্বে ও সদস্য গোলাম হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বিভাগীয় সমন্বয়ক আনোয়ার হোসেন সুমন, জেলা কমিটির সাবেক সভাপতি অধ্যপক চিত্তরঞ্জন তালুকদার, জেলা সভাপতি আব্দুল আউয়াল, জেলা সাধারণ সম্পাদক শাহজালাল সুমন, প্রবীণ সদস্য জয়কৃষ্ণ সরকার, মৌজ আলী প্রমুখ। সভায় বক্তারা দেশের বর্তমান অবস্থার সংকট নিরসনে কমিউনিস্ট পার্টির সদস্যদের আরও সক্রিয়..

বিস্তারিত

গাইবান্ধায় কমরেডদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) গাইবান্ধা জেলা কমিটির তত্ব ও গবেষণা বিভাগের উদ্যোগে জেলা-উপজেলা নেতৃত্ব ও অগ্রসর কমরেডদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ জুলাই পার্টির জেলা কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ প্রশিক্ষণ চলে। দুই পর্বে বিভক্ত প্রশিক্ষণের প্রথম পর্বে কমিউনিস্ট ইশতেহার নিয়ে আলোচনা করেন কেন্দ্রীয় তত্ব ও গবেষণা বিভাগের সদস্য হাসিনুর রহমান রুশো। দ্বিতীয় পর্বে পার্টি সংগঠন বিষয়ে আলোচনা করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন। দিনব্যাপী প্রশিক্ষণে নির্ধারিত ৪০ জন কমরেড অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি ..

বিস্তারিত

গাইবান্ধায় প্রদীপ ভৌমিক হত্যা দিবস পালিত

২০২৪-এর গণ-অভ্যুত্থানের একদিন আগে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড প্রদীপ ভৌমিককে জামায়াত-শিবির নৃশংসহভাবে হত্যা করে। কমরেড প্রদীপ ভৌমিক স্মরণে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি, গাইবান্ধা জেলা কমিটির উদ্যোগে গত ৪ আগস্ট সন্ধ্যায় সিপিবি দারিয়াপুর অঞ্চল কার্যালয়ে হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গাইবান্ধা জেলা কমিটির সহ-সভাপতি মশিউর রহমান মইশালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুরাদ জামান রব্বানী, দারিয়াপুর..

বিস্তারিত

টিইউসি বরিশাল জেলা কমিটির সভা

বরিশাল সংবাদদাতা : বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বরিশাল জেলা কমিটির বর্ধিত সভা গত ২৪ জুলাই সন্ধ্যা ৭টায় নাজির মহল্লাস্থ জেলা কার্যালয়ে জেলা কমিটির সভাপতি এ. কে আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভা থেকে, ১৬তম জেলা সম্মেলন সফল করার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন, সেকান্দার সিকদার, স্বপন দত্ত, আখতার রহমান স্বপ্রু, একেএম আশরাফুল হক সোয়েব, তুষার সেন, জেকে মুকুল, রনী তালুকদার, মনিরুজ্জামান, নাসির সরদার, নিখিল দত্ত, সোহেল আকন, মনির মুন্সী, জাহাঙ্গীর হোসেন প্রমুখ। আগামী ২৫ সেপ্টেম্বর ১৬তম জেলা সম্মেলন আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করা..

বিস্তারিত

কাপাসিয়ায় কৃষক সমিতির সভা

বাংলাদেশ কৃষক সমিতি গাজীপুরের কাপাসিয়া শাখার সভা গত ৫ আগস্ট অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের উপজেলা সভাপতি মাতাবুর রহমানের সভাপতিত্বে ও বাহারুল আমীন মাষ্টারের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় দেশের বর্তমান কৃষি ও কৃষক নিয়ে আলোচনা করেন কাপাসিয়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক সাইফুল ইসলাম, উদীচীর কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর হোসেন, সিপিবি উপজেলা সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান ফকির, কৃষক নেতা মমতাজ উদ্দিন মুন্তু প্রমুখ। সভায় কৃষক সমিতি কাপাসিয়া শাখার সম্মেলনের জন্য অধ্যাপক সাইফুল ইসলামকে আহ্বায়ক ও বাহারুল আমীন মাষ্টারকে সদস্য সচিব করে ৯ সদস্য..

বিস্তারিত

মাগুরায় যুব ইউনিয়নের আহ্বায়ক কমিটি

মাগুরার সদর উপজেলার বেরোইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় যুবকদের সমন্বয়ে যুব ইউনিয়নের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ জুলাই বিকালে মাগুরা জেলা যুব ইউনিয়নের কমিটি গঠনের লক্ষ্যে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভায় আলোচনা শেষে মশিউর রহমানকে আহ্বায়ক, ইব্রাহিম ও মেহরাবকে যুগ্ম আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ সভায় কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা যুব ইউনিয়নের সভাপতি আবু তোয়াব অপু। এসময় আলোচনা করেন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য ও মাগুরা সিপিবির নেতা হিমাংশুদেব..

বিস্তারিত

কমরেড আজিম উদ্দীন মাস্টারের স্মরণসভা অনুষ্ঠিত

সাবেক ছাত্র ইউনিয়ন নেতা সিপিবি ও ক্ষেতমজুর সমিতি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা কমিটির সাবেক সভাপতি কমরেড আজিম উদ্দীন মাস্টারের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত ২৫ জুলাই বিকাল ৫টায় গফরগাঁও আদর্শ শিশু নিকেতন মিলনায়তনে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সিপিবি গফরগাঁও উপজেলা শাখা আয়োজিত এই সভায় সাইদুল ইসলামের সভাপতিত্বে ও এইচ এম ইয়াসিনুল আরাফাতের পরিচালনায় বক্তব্য রাখেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য সাদেকুর রহমান শামীম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি ডা. কে এম এহছান, আব্দুর রহমান ডিগ্রী কলেজের সহযোগী অধ্যাপক নূর আবেদীন বাবুল, মাওলানা..

বিস্তারিত
প্রথম পাতা
গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া জুলাই গণআন্দোলন সম্পূর্ণ হবে না
অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল গণবিরোধী সিদ্ধান্ত
সাংবিধানিক স্বীকৃতিসহ ৫ দাবি আদিবাসীদের
সামুদ্রিক প্রতিরক্ষা জোটে অংশগ্রহণ বাংলাদেশের ঝুঁকি বাড়াবে
জনগণের স্বপ্নভঙ্গ
বিএনপি সরকারের গণবিরোধী চরিত্র ক্রমেই উন্মোচিত হচ্ছে
জয়তু একতা
গণঅভ্যুত্থানের চেতনায় বৈষম্য, লুণ্ঠন ও দমন পীড়ন রুখে দাঁড়ান
বিশেষ রচনা
শাসকদের ‘উন্নয়ন’ থেকে জনগণের অভ্যুত্থান এবং তারপর
যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি কি ঔপনিবেশিক অর্থনীতির নতুন রূপ?
বাংলাদেশে নয়া উদারবাদ উৎপত্তি-বিকাশ ও সংকট
কমিউনিস্ট দৈনিক ‘স্বাধীনতা’
ইতিহাস কাউকেই ছাড় দেয় না
যুদ্ধ ও করণীয়
একতার অবিচল পথচলা শেষ হয় না
চব্বিশের কাঠগড়ায় বুর্জোয়া রাজনীতি এবং শ্রমিক শ্রেণির শিক্ষা
গণমাধ্যমের গলায় দড়ি
সকল বাধা মোকাবিলা করে একতা এগিয়ে যাবেই
ক্ষমতার পরিবর্তন হলেও রাষ্ট্রের শ্রেণি চরিত্রের পরিবর্তন হয়নি
একতার জন্য প্রত্যয়
সত্যেনদার দ্যুতি ছড়িয়ে পড়ুক সবখানে
একতা পড়ো, শ্রমিক শ্রেণির একতা গড়ো, শোষণ-বৈষম্যের বিরুদ্ধে লড়াই করো
অধিকারের সংগ্রামে অদম্য ‘একতা’
কমিউনিস্ট পার্টি ও কার্ল মার্কসের প্রাসঙ্গিকতা
সংবাদপত্র ও রাজনীতি
একতার লড়াই চলছে, চলবে
পার্টি ও গণসংগঠনের মিথস্ক্রিয়া
শেষের পাতা
শ্রমিকের বকেয়া পাওনা পরিশোধের দাবি
গাইবান্ধায় ‘২০২৪ গণঅভ্যুত্থান : প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক সভা
মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবি দেশজুড়ে সিপিবির বিক্ষোভ
বন্ধ সরকারি শিল্প প্রতিষ্ঠান বেসরকারিকরণের প্রচেষ্টা বন্ধ কর : স্কপ
গ্যাস সংকট নিরসনের দাবিতে সিপিবির পথসভা
জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে ময়মনসিংহে আলোচনা সভা
খুনীদের বিচার ও সাম্প্রদায়িক রাজনীতি বন্ধ করার দাবি