‘মুদ্রাদোষ’
একতা প্রতিবেদক :
জ্ঞানীরা বলেন, মিথ্যা কথাও যদি কেউ সুন্দরভাবে বলতে পারে, তাহলে সেটাও নাকি সত্যের মত শোনায়। সত্য না হলেও মানুষ মিথ্যা দ্বারা প্রভাবিত হয়। দেশে কোন শ্রেণির মানুষ সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে এটা নিয়ে নিশ্চয়ই একটা গবেষণা হতে পারে।
তবে, আপাতত এই অন্তর্বর্তী সরকারের কিছু সত্য কথার দিকে আলোকপাত করা যেতে পারে। যেমন এই সরকারের আমলে প্রথম প্রথম বলা হত, দেশে নাকি বিনিয়োগের বিরাট বড় লাইন পড়ে যাবে। অথচ পরিসংখ্যান সে কথা বলে না। সরকারি হিসেবেই বলছে, দেশে এক দশকের সবচেয়ে কম বিনিয়োগ হয়েছে।
অথচ সরকারের বিনিয়োগ বোর্ডের কর্তা ব্যক্তি ঘোষণা দিয়েছেন, দেশে দুই বছর নাকি দেশে ১৫ হাজার লোকের কর্মসংস্থান হবে। কীভাবে? হাওয়ায় ভেসে ভেসে। কয়েক হাজার কারখানা বন্ধ হয়ে গেছে। লাখো শ্রমিক বেকার। তবু সরকারের সফলতার গল্প চলমান। মুদ্রাদোষ!
আমাদের একজন বিশ্বজয়ী আছেন! এখন এই দেশ থেকে অমুক দেশ তমুক দেশ লোক নিয়ে ভরে ফেলবে। এমন সুখবরও সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছিল। কিন্তু এখন বিমানবন্দরে প্রতিদিন প্রবাসীদের ফিরে আসতে দেখা যাচ্ছে।
আগামী ফেব্রুয়ারিতে তো নির্বাচন হবেই। সরকার কথা দিয়েছে, এটা নিয়ে কারো সন্দেহ থাকা উচিত না। কিন্তু তারপরও প্রতিদিন যেখানে-সেখানে সুযোগ পেলেই এই সরকারের লোকজন বলেই চলেছেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, এ নিয়ে কারো কোনো দুশ্চিন্তার কারণ নেই। একই কথা বার বার বলছে। মুদ্রাদোষ?
মানুষ কি তাহলে এখনও এই সরকারের দেওয়া নির্বাচনের সময় নিয়ে দ্বিধায় আছে? সরকার যদি ধরে নেয় মানুষ দ্বিধায় আছে; তাহলে তো এই রেকর্ড বাজতেই থাকবে। মুদ্রাদোষ!
প্রথম পাতা
সিপিবির ‘ডায়েরি-২০২৬’সংগ্রহ করুন
২০ রোজার মধ্যে ঈদ বোনাস ও বকেয়া পরিশোধ করতে হবে
গরিব মানুষের জন্য সর্বোচ্চ বাজেট বরাদ্দের দাবি ক্ষেতমজুর সমিতির
উদীচীর সাবেক সভাপতি সফিউদ্দিন আহমদের মৃত্যুতে শোক
ফেব্রুয়ারিতেই দেশে ১১ বার ভূমিকম্প, বাড়ছে উদ্বেগ
চাকরিপ্রার্থী ৩৮ জনের কেউই জাতীয় সংগীত পারলেন না
গণ-অভ্যুত্থানের গণ-প্রত্যাশা পূরণের জন্য নতুন পর্বের সংগ্রাম শুরু হোক
‘আঁধার’
বিপ্লবের লাল ফুল কমরেড তাজুল
বেশি দামেই কিনতে হচ্ছে সিলিন্ডার গ্যাস
আমৃত্যু কারাদণ্ড পাওয়া আকরাম আপিলে খালাস
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন