যন্তর মন্তরে তরুণ প্রজন্মের অসামান্য
লড়াই : আগামী সংগ্রামের পাথেয়
অর্ক ভাদুড়ি
তরুণ প্রজন্মের আন্দোলনের ঢেউ অবশেষে আছড়ে পড়লো ভারতেও। ব্যাপকভাবেই পড়লো। গত কয়েক সপ্তাহজুড়ে মোদী-জমানার অন্যতম বৃহৎ গণআন্দোলন প্রত্যক্ষ করলাম আমরা।
বড় আকারের গণআন্দোলন বিজেপি আমলে এই প্রথম নয়। এনআরসি-সিএএ বিরোধী আন্দোলন বা ঐতিহাসিক কৃষক আন্দোলনও সরকারকে বিপাকে ফেলেছে ইতোপূর্বে। কিন্তু ব্যাপকতা এবং গতির নিরিখে নজিরবিহীন সাফল্য পেল ছাত্রযুবদের আন্দোলন। শিক্ষামন্ত্রীর পদত্যাগের মাধ্যমে অভূতপূর্ব পরাজয় স্বীকার করলো সরকার।
বাংলার মার্কসবাদী কবি নবারুণ ভট্টাচার্য লিখেছিলেন, ‘একটা কথার ফুলকি উড়ে শুকনো ঘাসে পড়বে কবে/ সারা শহর উথাল-পাথাল ভীষণ রাগে যুদ্ধ হবে’। বস্তুতই একটা কথার..
বিস্তারিত
“৭৫-এর জরুরি আইন, ভারতের প্রথম একনায়কতন্ত্র”
মুর্শেদুল হাকিম শুভ্র
(১) ১৯৭৫ সালের ২৫শে জুন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী জরুরি আইন ঘোষণা করেন। এই জরুরি আইন নিয়ে গবেষণাধর্মী পুস্তক প্রকাশ করেন লন্ডনের কিংস কলেজের অধ্যাপক ডক্টর ক্রিস্টোফ জ্যাফ্রলট (Dr. Christophe Jaffrelot) এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পিএইচডি প্রার্থী প্রতিনাভ অনিল (Pratinav Anil)। বইটি অক্সফোর্ড প্রেস থেকে প্রকাশিত হয় ২০২১ সালে। গবেষকগণ এই জরুরি আইনকে ভারতের প্রথম “সাংবিধানিক একনায়কতন্ত্র” (Constitutional dictatorship) বলে উল্লেখ করেছেন। লেখকগণ এই বইকে ‘৭৫-এর জরুরি আইনের ওপর প্রথম গবেষণাধর্মী একাডেমিক বই বলে দাবি করেন। দিল্লি, হরিয়ানা এবং..
বিস্তারিত
সমাজতন্ত্র কী?
প্রভাত পট্টনায়েক
আজকের দিনে বুর্জোয়া মতাদর্শের প্রভাব এতটাই সর্বব্যাপী যে, সমাজতন্ত্রের আদর্শে সম্পূর্ণভাবে বিশ্বাসী অনেক মানুষের মধ্যেও সমাজতন্ত্র সম্পর্কে নিতান্তই ভ্রান্ত ধারণা দেখা যায়। তাই এই মৌলিক প্রশ্নটিতে আবার ফিরে আসা অপ্রাসঙ্গিক হবে না। সমাজতন্ত্র সম্পর্কে প্রচলিত ধারণা হলো, এটি এমন একটি সমাজব্যবস্থা যেখানে উৎপাদনের উপকরণের ওপর সামাজিক মালিকানা প্রতিষ্ঠিত থাকে। এই সামাজিক মালিকানার প্রতীক বা কার্যকর রূপ হিসেবে সাধারণত রাষ্ট্রীয় মালিকানাকেই ধরা হয়। কিন্তু এটি সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য একটি অপরিহার্য শর্ত হলেও, একে যথেষ্ট শর্ত বলা যায় না। উদাহরণস্বরূপ, পূর্বতন যুগোস্লাভিয়ায়..
বিস্তারিত
জুলাই অভ্যুত্থান : ছাত্র-জনতাই
ইতিহাসের প্রকৃত মালিক
তামজীদ হায়দার

শুরুতেই পাঠকদের উদ্দেশে একটি প্রশ্ন রাখতে চাই। আমরা যে স্বাধীন ভূখণ্ড লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে অর্জন করেছি, সেই বিজয়ের প্রকৃত নায়ক কারা? আবার, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মতো একটি জনযুদ্ধের প্রেক্ষাপট কোন শক্তি তৈরি করেছিল? ১৯৫২-এর ভাষা আন্দোলন, ১৯৬২-এর শিক্ষা আন্দোলন, ১৯৬৯-এর গণ-অভ্যুত্থানসহ অসংখ্য সংগ্রাম- এসব কি কোনো একক রাজনৈতিক শক্তির কৃতিত্ব, নাকি ছাত্র-শ্রমিক-কৃষক-জনতার সম্মিলিত লড়াইয়ের ফল? আমার বিশ্বাস, অধিকাংশ মানুষের উত্তর হবে- জনগণই ইতিহাসের প্রকৃত নির্মাতা। বাংলাদেশের ইতিহাসে এমন কোনো গণআন্দোলনের নজির খুবই বিরল, যা ছাত্র, শ্রমিক, কৃষক এবং সর্বস্তরের..
বিস্তারিত