কাস্তেটা শান দাও বন্ধু
রাজনৈতিক প্রতিবেদক :
অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক- যে নামেই ডাকা হোক না কেনো, বিশেষ পরিস্থিতিতে মধ্যবর্তী সময়ের জন্য দায়িত্ব নেওয়া অনির্বাচিত সরকারের দায়িত্ব হলো, যতো দ্রুত সম্ভব একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়া। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের এই প্রক্রিয়ায় অনেক বিষয়ের মধ্যে অন্যতম মূল কথা হলো, নির্বাচনটি হতে হবে অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য। আর সেটি করতে হলে প্রধান শর্ত হলো, যে সরকারের অধীনে নির্বাচনটি হচ্ছে তাদেরকে হতে হবে সম্পূর্ণ এবং সম্পূর্ণ নিরপেক্ষ।
এই বাংলাদেশে এর আগে তত্ত্বাবধায়ক..
বিস্তারিত
এ কেমন নিরপেক্ষতা?
আহমেদ মিঠু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগে ভোটের মাঠে সম্পূর্ণ উল্টো হাওয়া বইছে। এবার নির্বাচনের সামগ্রিক তৎপরতার মধ্যে সরকারের পক্ষপাতিত্ব স্পষ্ট হয়ে উঠেছে। সংসদ সদস্য নির্বাচনে সেটা রাখঢাক করে করা হলেও গণভোটের বেলায় সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রকাশ্য প্রচারণায় নেমে পড়েছেন। শুধু তাই নয়, মানুষকে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রভাবিত করতে রাষ্ট্রযন্ত্রের সব প্রতিষ্ঠানকে ব্যবহার করা হচ্ছে।
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে চারটি প্রশ্নে গণভোট আয়োজন করা হয়েছে। কিন্তু চারটি প্রশ্নে আলাদা করে মত দেওয়ার সুযোগ নেই। একসঙ্গে..
বিস্তারিত
কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে সেলিম
পুরাতন ব্যবস্থা উচ্ছেদ করে বামপন্থি ও
গণতান্ত্রিক শক্তির সরকার করতে হবে

একতা প্রতিবেদক :
শোষণ-নিপীড়নমূলক পুরাতন ব্যবস্থার বদলে বামপন্থি ও গণতান্ত্রিক শক্তির সরকার গঠনের আহ্বান জানিয়েছেন কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম।
তিনি বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সরকার পুরাতন ব্যবস্থা বহাল রেখেছে। বামপন্থি ও গণতান্ত্রিক শক্তির সরকার না হলে শোষণ-নিপীড়নমূলক পুরাতন ব্যবস্থার উচ্ছেদ সম্ভব নয়। তাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বামপন্থি ও গণতান্ত্রিক শক্তির সরকার গঠন করতে হবে।
গত ২২ জানুয়ারি সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন।
এদিন মহান মুক্তিযুদ্ধ, ভাষা অন্দোলন, শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের অধিকার আদায় এবং জুলাই গণঅভ্যুত্থানসহ..
বিস্তারিত
পল্টন হত্যাকাণ্ড দিবসে সিপিবি
সাম্য, সামাজিক ন্যায় বিচার ও
গণতন্ত্রের সংগ্রামকে এগিয়ে নিন

একতা প্রতিবেদক :
২০০১ সালের ২০ জানুয়ারি পল্টন ময়দানে সিপিবির মহাসমাবেশে বোমা হামলায় শহীদ হিমাংশু, মজিদ, হাশেম, মোক্তার, বিপ্রদাসের প্রতি শ্রদ্ধা জানিয়ে সিপিবি নেতারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র, দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা, গণভোট নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রশ্নবিদ্ধ ভূমিকার বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।
গত ২০ জানুয়ারি সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত রাজধানীর পুরানা পল্টনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয় মুক্তিভবনের সামনে নির্মিত অস্থায়ী বেদীতে সিপিবিসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানায়।
এ সময় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ..
বিস্তারিত
গণতান্ত্রিক যুক্তফ্রন্টের
নির্বাচনি ইশতেহার ঘোষণা
একতা প্রতিবেদক :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের পক্ষ থেকে নির্বাচনি ইশতেহার ঘোষণা করা হয়েছে।
গত ২৩ জানুয়ারি সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই ইশতেহার ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে ইশতেহারটি পাঠ করেন গণতান্ত্রিক যুক্তফ্রন্টের কেন্দ্রীয় নেতা, বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য, রাকসুর সাবেক ভিপি রাগিব আহসান মুন্না, বাংলদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য ও ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক..
বিস্তারিত
খেটে খাওয়া মানুষের জন্য কোনো সংস্কার হয়নি
একতা প্রতিবেদক :
সারাদেশে খেটে খাওয়া মানুষের কর্মসংস্থান ও জীবিকা নিশ্চিত করার জন্য কোনো সংস্কার হয়নি বলে মন্তব্য করেছেন সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।
তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জীবিকা সুরক্ষা আইন প্রণয়নের অঙ্গীকার যারা করতে পারবে না, শ্রমজীবী মানুষ তাদের ভোট দেবে না। সংস্কারের ডামাডোল সৃষ্টি করে অন্তর্বর্তীকালীন সরকার মানুষকে অন্ধকারে রেখে অনেক কিছু করেছে। কিন্তু সাধারণ মানুষের জীবন ও জীবিকা সংক্রান্ত বিষয়ে জনআকাঙ্খার সঙ্গে প্রতারণা করেছে।
অসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলসমূহের ইশতেহারে শ্রমজীবী হকারদের ১০ দফা..
বিস্তারিত
কাস্তে নিয়ে লড়ছেন যারা
মনোহরদী-বেলাবতে
সাজ্জাদ জহির চন্দন
ত্রয়োদশ সংসদ নির্বাচনে নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে কাস্তে মার্কার প্রার্থী হয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি ও মনোহরদীর সন্তান কাজী সাজ্জাদ জহির চন্দন।
তার বাবা অ্যাডভোকেট কাজী জহিরুল হক ছিলেন নারায়ণগঞ্জ মহকুমা পরবর্তীতে ঢাকা মহানগরী ন্যাপের সভাপতি। মা কাজী জাহান আরা বেগম। পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের ধারাবাহিকতায় স্কুল জীবনেই বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সঙ্গে যুক্ত হন চন্দন। পরে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন তিনি।
স্বৈরাচার বিরোধী ও ’৯০-এর গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী অন্যতম এই ছাত্রনেতা গত ২২ বছর ধরে বাংলাদেশের কমিউনিস্ট..
বিস্তারিত
কাস্তে নিয়ে লড়ছেন যারা
ব্রাহ্মণপাড়া ও বুড়িচংয়ে
আবদুল্লাহ ক্বাফী রতন
ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-৫ আসনে কাস্তে মার্কার প্রার্থী হয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনে লড়ছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবর সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ক্বাফী রতন।
তার স্থায়ী নিবাস কুমিল্লার ব্রাহ্মণপাড়ার সিদলাইতে (বড় বাড়ি)। বাবা মরহুম আবদুল হান্নান বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। মা নূরজাহান বেগম অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা। স্ত্রী তাহমিনা ইয়াসমিন ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। তাদের দুই মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
রতন সিলেট ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে..
বিস্তারিত
কাস্তে নিয়ে লড়ছেন যারা
ফরিদপুর সদরে
রফিকুজ্জামান লায়েক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরবাসীর আকাঙ্ক্ষা ও সিপিবি’র সিদ্ধান্তে ফরিদপুর-৩ (সদর) আসন থেকে কাস্তে মার্কায় নির্বাচন করছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য রফিকুজ্জামান লায়েক।
সংগ্রামী এই জননেতার নির্বাচন করার সিদ্ধান্তে এলাকায় ব্যাপক সাড়া পড়েছে। বিশেষ করে এলাকার শ্রমজীবি-মেহনতি মানুষের মধ্যে নিজেদের অধিকারের লড়াইয়ে সাথীকে জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত করার জন্য ব্যাপক উৎসাহ ও কর্মতৎপরতা তৈরি হয়েছে।
রফিকুজ্জামান লায়েক সালতা উপজেলার মুরাটিয়া গ্রামের নিম্নমধ্যবিত্ত কৃষক পরিবারের ১৯৬৮ সালে জন্মগ্রহণ করেন। আট ভাই-বোনের মধ্যে তৃতীয় লায়েক।
১৯৭৮ সালে সপ্তম শ্রেণিতে পড়া অবস্থায় নগরকান্দা উপজেলার শিশু কিশোর..
বিস্তারিত
কাস্তে নিয়ে লড়ছেন যারা
মোহনগঞ্জ-খালিয়াজুড়ি ও
মদনে জলি তালুকদার
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য ও শ্রমিক আন্দোলনের সার্বক্ষণিক কর্মী জলি তালুকদার এবার মোহনগঞ্জ-খালিয়াজুরী-মদন উপজেলা নিয়ে গঠিত নেত্রকোনা-৪ আসনে ‘কাস্তে’ মার্কার প্রার্থী হয়েছেন।
মোহনগঞ্জের ডিঙ্গাপোতা হাওরের প্রত্যন্ত গ্রাম মল্লিকপুরের সন্তান জলি পড়াশুনার জন্য ময়মনসিংহ এসে যুক্ত হন ছাত্র আন্দোলনে। সাহসিকতা ও সাবলীলতায় হয়ে ওঠেন ময়মনসিংহের রাজনৈতিক-সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ।
ছাত্র ইউনিয়ন ময়মনসিংহ জেলা সংসদের সভাপতি, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
গণিতে স্নাতক জলি তালুকদার ছাত্রজীবন শেষে স্বচ্ছল জীবনের হাতছানি উপেক্ষা করে সার্বক্ষণিক রাজনীতিতে নিজেকে নিয়োজিত..
বিস্তারিত
কাস্তে নিয়ে লড়ছেন যারা
গাইবান্ধা সদরে
মিহির ঘোষ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-২ (সদর) আসনে কাস্তে মার্কার প্রার্থী হয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক সহকারী সাধারণ সম্পাদক ও বর্তমান সদস্য মিহির ঘোষ।
সৎ, যোগ্য, সাহসী রাজনীতিক হিসেবে গাইবান্ধায় ব্যাপক পরিচিত মিহির নির্বাচনেও অংশ নিচ্ছেন গণমানুষের অর্থায়নে।
গাইবান্ধা সদরের দক্ষিণ গিদারি গ্রামে ১৯৬৭ সালে জন্মগ্রহণ করা মিহির ঘোষের বেড়ে ওঠা গাইবান্ধা শহরে।
১৯৮৩ সালে স্বৈরাচার এরশাদের শিক্ষামন্ত্রী মজিদ খানের গণবিরোধী শিক্ষানীতির বিরুদ্ধে গড়ে ওঠা ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে তার রাজনীতিতে হাতে খড়ি হয়। ১৯৮৬ সালে মাত্র ১৯ বছর..
বিস্তারিত
কাস্তে নিয়ে লড়ছেন যারা
ময়মনসিংহ সদরে
এমদাদুল হক মিল্লাত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৪, সদর আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-র প্রার্থী হয়েছেন অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত।
কমরেড মিল্লাত এর আগেও দুইবার ময়মনসিংহ পৌরসভায় চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলেন।
তাঁর জন্ম ১৯৬১ সনের ১২ জুন ময়মনসিংহে। গ্রামের বাড়ি নান্দাইল উপজেলার রাজাপুর গ্রামে, তবে বেড়ে উঠা ও বসবাস শহরেই। স্কুলে থাকার সময়ই ১৯৭৩ সালে তিনি নান্দাইলে খেলাঘর ও ছাত্র ইউনিয়নের কাজে জড়িয়ে পড়েন। তিন বছর পর মিল্লাত বাংলাদেশ সোভিয়েত-মৈত্রী সমিতি, নান্দাইলের খারুয়া শাখার প্রচার সম্পাদক হন। সংগঠনের কাজ করার সময়ই ১৯৭১..
বিস্তারিত
কাস্তে নিয়ে লড়ছেন যারা
দাকোপ-বটিয়াঘাটায়
কিশোর কুমার রায়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-র প্রার্থী হিসাবে নির্বাচনী যুদ্ধে লড়াই করছেন কিশোর কুমার রায়।
কিশোর কুমার রায় ১৯৬৬ সালে খুলনা জেলার পানখালি গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা পেশায় কৃষক ছিলেন। স্থানীয় পানখালী সরকারী প্রাইমারী স্কুল থেকে শিক্ষাজীবন শুরু করেন। এরপর চালনা বাজার মাধ্যমিক বিদ্যালয়ে পড়ালেখা করেন। তিনি চালনা এম এম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করেন। এরপর খুলনার ঐতিহ্যবাহী বি, এল কলেজ থেকে গ্রাজুয়েশন শেষ করেন। পরে খুলনা টিচার্স ট্রেনিং কলেজ থেকে বি এড সমাপ্ত..
বিস্তারিত
কাস্তে নিয়ে লড়ছেন যারা
পীরগঞ্জ ও রাণীশংকৈলে প্রভাত সমীর
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কাস্তে মার্কা নিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনে লড়ছেন কমিউনিস্ট পার্টি পীরগঞ্জ উপজেলা কমিটির সভাপতি প্রভাত সমীর শাহজাহান আলম।
পীরগঞ্জের সম্ভ্রান্ত কৃষক ও রাজনৈতিক পরিবারের সন্তান প্রভাত সমীরের জন্ম ১৯৭৩ সালের ৮ মার্চ মিত্রবাটী গ্রামে।
তার বাবা মনসুরুল আলম ছিলেন ছাত্র জীবন থেকেই একজন পেশাদার সংগ্রামী, কৃষকনেতা ও কমিউনিস্ট নেতা এবং মা মোছা. তহমিনা বেগম পীরগঞ্জ বণিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষিকা।
তিন ভাইয়ের মধ্যে প্রভাত মেঝো। বাবা কমরেড মনসুরুল আলম কমিউনিস্ট পার্টি পীরগঞ্জ উপজেলার প্রতিষ্ঠাতা ও অন্যতম নেতা হওয়ার কারণে..
বিস্তারিত
‘নিশ্চয়তা’
একতা প্রতিবেদক :
সম্প্রতি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া মোট ৩ হাজার ৬১টির মধ্যে ২ হাজার ২৫৯টি উদ্ধার করা হয়েছে। এখনও ১ হাজার ৩৬০টি অস্ত্র উদ্ধার হয়নি।
কেন উদ্ধার করা হয়নি বা যায়নি তার একটি ব্যাখ্যাও দিয়েছেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেছেন, ‘থানা থেকে লুট হওয়া কিছু অস্ত্র আছে সেগুলো এখনো উদ্ধার করা যায়নি। সেগুলো হয়ত খাল-বিল-নদীতে ফেলে দিয়েছে। এজন্য উদ্ধার করা সম্ভব হচ্ছে না।’
মানুষের মধ্যে ভয় কাজ করছে, আগামী এসব অস্ত্র ব্যবহার করা হবে..
বিস্তারিত