শ্রমিক ছাঁটাই-নির্যাতন বন্ধের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ
নারায়ণগঞ্জ সংবাদদাতা :
গার্মেন্টস শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অবিমুখী শান্তিপূর্ণ মিছিলে পুলিশি হামলায় শ্রমিক নেতা কাজী রুহুল আমিন, জালাল হওলাদার ও আমিনুল ইসলামসহ শ্রমিকদের আহত করার প্রতিবাদ এবং শ্রমিক ছাঁটাই দমন-পীড়ন হামলা-মামলা বন্ধ করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র।
গত ১৫ আগস্ট বিকেল ৪ টায় নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে বিক্ষোভ মিছিল ও প্রেসক্লাবের সামনে সমাবেশ করা হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা কমিটির সভাপতি এম এ শাহীন। বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল ইসলাম, জেলা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ইউছুব, অর্থ সম্পাদক আমজাদ হোসেন, প্রচার সম্পাদক তোফাজ্জল হোসেন, দপ্তর সম্পাদক মোস্তাকিম প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, স্বৈরাচারি সরকার পরিবর্তন হলেও শ্রমিক ছাঁটাই, শোষণ-নির্যাতন, হামলা-মামলা বন্ধ হয়নি। গণঅভ্যুত্থান পরবর্তী অন্তবর্তী সরকারের সময়েও তা অব্যাহত রয়েছে। যা গণঅভ্যুত্থানের আকাঙ্খা অনুযায়ী বৈষম্যমুক্ত শোষণহীন গণতান্ত্রিক নতুন বাংলাদেশ বিনির্মাণের পরিপন্থি।
শেষের পাতা
একতার উদ্যোগে ‘দুর্নীতির কারণ ও প্রতিকার’ শীর্ষক সভা
তীব্র লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
হামে মৃত্যু : দায়ীদের চিহ্নিত ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি
৭ দিনের সংবাদ...
আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি দেশের স্বার্থবিরোধী
ড. গোলাম মহিউদ্দিন স্মৃতি উৎসবে ৫৭ শিক্ষার্থী বিজয়ী
বন্ধ চিনিকল : ক্ষতির মুখে স্থানীয় আখচাষিরা
বন্যার শঙ্কা, আধা-পাকা ধান নিয়েই ঘরে ফিরছে কৃষক
চট্টগ্রাম যুব বিদ্রোহকে জাতীয় যুব দিবস ঘোষণার দাবি
সার্ভিসলেনের দাবিতে নয়নপুরের মহাসড়কে বিক্ষোভ
কমিউনিস্ট পার্টির নেতৃত্বে সরকার গঠন করতে হবে
সিপিবি ঢাকা জেলা কমিটির সভা
সিআরবিতে হাসপাতাল নির্মাণের চক্রান্ত রুখে দাঁড়ানোর আহ্বান
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন