একতার উদ্যোগে ‘দুর্নীতির কারণ ও প্রতিকার’ শীর্ষক সভা

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

নাটোর সংবাদদাতা : নাটোরে ‘দুর্নীতির কারণ ও প্রতিকার’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ এপ্রিল বিকাল চারটায় নাটোরের ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরির সাহিত্যিক শফীউদ্দীন সরদার মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাপ্তাহিক একতা পাঠক ফোরাম নাটোর শহর শাখা আয়োজিত এই আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সচেতন নাগরিক কমিটি নাটোর জেলার সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের চিত্র শিল্পী ও সনাক সদস্য আবুল আসিফ মার্শাল এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক এবং সাপ্তাহিক একতার সম্পাদকমণ্ডলীর সদস্য ড. অভিনু কিবরিয়া ইসলাম। একতা পাঠক ফোরাম নাটোর শহর শাখার সদস্য ও বিশিষ্ট গণসংগীত শিল্পী সৈয়দ মাসুম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন, নাট্যব্যক্তিত্ব ও সাংস্কৃতিক সংগঠক অধ্যাপক সুবীধ কুমার মৈত্র অলক, অধ্যাপক রঘুনাথ সরকার, ইংগিত থিয়েটারের সাধারণ সম্পাদক সুখময় রায় বিপলু সাংস্কৃতিক সংগঠক খগেন্দ্রনাথ রায়। আলোচনার শুরুতে ঐতিহাসিক খাপড়া ওয়ার্ড হত্যাকাণ্ডে সব শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..