বন্ধ চিনিকল : ক্ষতির মুখে স্থানীয় আখচাষিরা
পাবনা সংবাদদাতা :
দেশের অন্যতম বৃহৎ চিনিকল পাবনা সুগার মিলের উৎপাদন বন্ধ ছয় বছর। ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় আখচাষিরা। ফলে নষ্ট হচ্ছে প্রায় ৮০ কোটি টাকার যন্ত্রাংশ ও মালামাল। প্রতি মাসে কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা বাবদ বিপুল অর্থ ব্যয় অব্যাহত রয়েছে। এছাড়াও প্রতিষ্ঠানটির কাঁধে সাড়ে ৫০০ কোটি টাকা ঋণ থাকায় প্রতিনিয়ত সুদ বাড়ছে।
চিনিকল কর্তৃপক্ষ জানায়, পাবনা চিনিকলে বর্তমানে ২২ জন স্থায়ী ও ৩০ জন অস্থায়ী কর্মকর্তা-কর্মচারী কর্মরত আছেন। তাদের বেতন-ভাতা বাবদ প্রতি মাসে প্রায় সাড়ে ১২ লাখ টাকা খরচ হচ্ছে। ২০২০ সালে উৎপাদন বন্ধ হওয়ার পর থেকে গত ছয় বছরে শুধু বেতন-ভাতাতেই সরকারের ব্যয় দাঁড়িয়েছে ৮ কোটির বেশি টাকা। ২০২৪ সালের ১৫ ডিসেম্বর তৎকালীন অন্তর্বর্তী সরকার এ চিনিকলের উৎপাদন বন্ধের স্থগিতাদেশ প্রত্যাহার করে ও দ্বিতীয় ধাপে মিল চালুর কথা জানায়। তবে সেই ঘোষণার প্রায় দেড় বছর পার হলেও মিল চালুর বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই।
এদিকে বন্ধ হওয়া চিনিকলগুলো পুনরায় চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। গত ২ এপ্রিল বিকেলে সংসদের প্রথম অধিবেশনের সপ্তম দিনে মন্ত্রী এ কথা বলেন।
শেষের পাতা
ড. গোলাম মহিউদ্দিন স্মৃতি উৎসবে ৫৭ শিক্ষার্থী বিজয়ী
বন্যার শঙ্কা, আধা-পাকা ধান নিয়েই ঘরে ফিরছে কৃষক
সার্ভিসলেনের দাবিতে নয়নপুরের মহাসড়কে বিক্ষোভ
হামে মৃত্যু : দায়ীদের চিহ্নিত ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি
সিপিবি ঢাকা জেলা কমিটির সভা
আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি দেশের স্বার্থবিরোধী
একতার উদ্যোগে ‘দুর্নীতির কারণ ও প্রতিকার’ শীর্ষক সভা
তীব্র লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
চট্টগ্রাম যুব বিদ্রোহকে জাতীয় যুব দিবস ঘোষণার দাবি
৭ দিনের সংবাদ...
কমিউনিস্ট পার্টির নেতৃত্বে সরকার গঠন করতে হবে
সিআরবিতে হাসপাতাল নির্মাণের চক্রান্ত রুখে দাঁড়ানোর আহ্বান
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন