কাস্তে নিয়ে লড়ছেন যারা
পীরগঞ্জ ও রাণীশংকৈলে প্রভাত সমীর
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কাস্তে মার্কা নিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনে লড়ছেন কমিউনিস্ট পার্টি পীরগঞ্জ উপজেলা কমিটির সভাপতি প্রভাত সমীর শাহজাহান আলম।
পীরগঞ্জের সম্ভ্রান্ত কৃষক ও রাজনৈতিক পরিবারের সন্তান প্রভাত সমীরের জন্ম ১৯৭৩ সালের ৮ মার্চ মিত্রবাটী গ্রামে।
তার বাবা মনসুরুল আলম ছিলেন ছাত্র জীবন থেকেই একজন পেশাদার সংগ্রামী, কৃষকনেতা ও কমিউনিস্ট নেতা এবং মা মোছা. তহমিনা বেগম পীরগঞ্জ বণিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষিকা।
তিন ভাইয়ের মধ্যে প্রভাত মেঝো। বাবা কমরেড মনসুরুল আলম কমিউনিস্ট পার্টি পীরগঞ্জ উপজেলার প্রতিষ্ঠাতা ও অন্যতম নেতা হওয়ার কারণে তার বাড়িটি ছিল রাজনৈতিক কার্যালয়।
পারিবারিক রাজনৈতিক আবহের মধ্যেই উপজেলার সবুজ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞম শ্রেণি, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৮ সালে এসএসসি পাশ ও পীরগঞ্জ সরকারি কলেজ থেকে ১৯৯২ সালে এইচএসসি ও ১৯৯৫ সালে বিএ পাশ করেন।
স্কুল জীবন থেকেই পীরগঞ্জ, ঠাকুরগাঁও তথা কেন্দ্রীয় কমিউনিস্ট নেতাদের সংস্পর্শে এসে বাম রাজনীতির সঙ্গে যুক্ত হন প্রভাত।
তিনি স্কুল জীবনে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ও কলেজ জীবনে ছাত্রদের বিভিন্ন আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
কলেজ জীবনে পড়ালেখা করার সময় ১৯৯৩ সালে রিমু-বাবু পরিষদ হতে ছাত্র ইউনিয়নের হয়ে প্রো-ভিপি পরবর্তীতে প্রভাত-রানা পরিষদ থেকে ১৯৯৫ সালে ভিপি পদে নির্বাচন করেন।
এক সময় ছাত্র ইউনিয়ন পীরগঞ্জ উপজেলার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
ছাত্র জীবন শেষে পরবর্তীতে এলাকার কৃষক আন্দোলন, মৎস্যজীবী আন্দোলন ও নির্মাণ শ্রমিক আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তিনি।
পেশায় তিনি একজন সফল ঠিকাদার।
পাশাপাশি বর্তমানে কমিউনিস্ট পার্টি, পীরগঞ্জ উপজেলা কমিটির সভাপতি, কৃষক সমিতি, পীরগঞ্জ উপজেলা কমিটি সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও ক্লাবের সাথে জড়িত থেকে এলাকার সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তিনি।
পীরগঞ্জের সাধারণ কৃষক- শ্রমিকর অধিকার আদায়ের লড়াইয়ের অংশ হিসেবে একসময় কমিউনিস্ট পার্টির কাস্তে মার্কার সংসদ প্রার্থী হিসেবে ঠাকুরগাঁও-৩ আসনে নির্বাচন করেছিলেন তার বাবা মনসুরুল আলম।
সেই ধারাবাহিকতায় পার্টির সিদ্ধান্তে ২০১৮ সালে কাস্তে মার্কা নিয়ে কমিউনিস্ট পার্টির প্রার্থী হয়ে ঠাকুরগাঁও-৩ আসনে নির্বাচন করেছিলেন প্রভাত।
প্রথম পাতা
ফরিদপুর সদরে রফিকুজ্জামান লায়েক
কাস্তেটা শান দাও বন্ধু
গাইবান্ধা সদরে মিহির ঘোষ
পুরাতন ব্যবস্থা উচ্ছেদ করে বামপন্থি ও গণতান্ত্রিক শক্তির সরকার করতে হবে
দাকোপ-বটিয়াঘাটায় কিশোর কুমার রায়
গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নির্বাচনি ইশতেহার ঘোষণা
মনোহরদী-বেলাবতে সাজ্জাদ জহির চন্দন
মোহনগঞ্জ-খালিয়াজুড়ি ও মদনে জলি তালুকদার
এ কেমন নিরপেক্ষতা?
ময়মনসিংহ সদরে এমদাদুল হক মিল্লাত
সাম্য, সামাজিক ন্যায় বিচার ও গণতন্ত্রের সংগ্রামকে এগিয়ে নিন
‘নিশ্চয়তা’
খেটে খাওয়া মানুষের জন্য কোনো সংস্কার হয়নি
ব্রাহ্মণপাড়া ও বুড়িচংয়ে আবদুল্লাহ ক্বাফী রতন
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন