‘ভিডিও’

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা প্রতিবেদক : দেশ ভেসে যাচ্ছে! বর্ষাকাল যদিও, তাই মানুষ বোধ করবে হয়ত পানিতে দেশে ভেসে যাচ্ছে। তার মধ্যে আবার আবহাওয়া অধিদপ্তর প্রতি সপ্তাহেই বন্যার পূর্বাভাস দিচ্ছে- কবে কোন নদী কোন পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করে নিম্নাঞ্চল প্লাবিত করবে। কিন্তু না, দেশ ভেসে যাচ্ছে ভিডিওতে। রাজধানীর মগবাজার এলাকার সস্তা হোটেল থেকে একের পর এক ভিডিও আসছে। এক, দুই, তিন...। আর অপ্রতিরোধ্য গতিতে সারাদেশকে প্লাবিত করে চলছে। মগবাজার এলাকায় আছে এক রাজনৈতিক দলের অফিস, জামায়াতে ইসলামী। সেই দলের অফিস দীর্ঘদিন বন্ধ ছিল। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সেই অফিস আবার খোলা হয়েছে। লোকজন বলাবলি করছে, সেই দলের অফিস থেকে সস্তার হোটেলগুলো নাকি খুব বেশি দূরে নয়। আর এক মগবাজার এলাকা থেকেই যদি এত ভিডিও আসে, তাহলে...। জামায়াতের সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের প্রথম ভিডিওটা যখন সামনে আসে, তখন ‘সৎ লোকের’ দলের মানুষরা দাবি করেন, এটা এআই দিয়ে বানানো। পরে যখন তারা বুঝতে পারেন, এআই দিয়ে বানানো হলেও হোটেল গাজী নজরুলের সঙ্গে যে নারীকে দেখা যাচ্ছে, তার বাস্তব উপস্থিতি আছে, তাকে চাকরি দিতে ‘জোর সুপারিশ’ও করা হয়েছে। তখন তারা বিষয়টিকে ‘দ্বিতীয় বিয়ে’ বা ‘দ্বিতীয় স্ত্রী’ হিসেবে গ্রহণ করতে চাইলেন। এদিকে সাতক্ষীরা তো তোলপাড়, শ্যামনগরে বিক্ষোভ। একজন আইন প্রণেতা কেন এমন হবেন? পরিস্থিতি বেগতিক দেখে জামায়াত ইসলাম তাকে দল থেকে বাদ দিয়ে দিল। কিন্তু তাতে কী সব শেষ হয়! শেষ যে হয় না, তার প্রমাণ তো এখন পাওয়া যাচ্ছে। যেদিন বহিষ্কার হলেন, তার পরদিন সকালে আরও এক ভিডিও এল সামনে... সঙ্গী অন্য নারী, অন্য সস্তার হোটেল। ফলে, ক্রমে ভিডিও আসিতেছে...।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..