কমরেড নিরোদ বরণ অধিকারীর স্মরণসভা

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
চাঁদপুর সংবাদদাতা : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা কমরেড নিরোদ বরণ অধিকারীর সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ২৬ সেপ্টেম্বর, বিকাল ৫ টায় উদীচী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। চাঁদপুর জেলা সিপিবির সভাপতি জাকির হোসেন মিয়াজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিপিবি চাঁদপুর জেলা কমিটির সদস্য আবুল বাসার, মতলব দক্ষিণ উপজেলা শাখার সভাপতি ও জেলা কমিটির সদস্য সুধাংশু সাহা, চাঁদপুর সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক দুলাল গোস্বামী, বাংলাদেশ কৃষক সমিতি মতলব দক্ষিণ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোশতাক আহম্মেদ, শিক্ষানুরাগী ডা. মিজানুর রহমান, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি সোহেল রানা ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চাঁদপুর জেলা আহ্বায়ক মুহাম্মদ কাওছার তপদার। স্মরণসভায় আলোচকবৃন্দ বলেন, কমরেড নিরোদ বরণ অধিকারী বাংলাদেশকে পাকিস্তানি দুঃশাসন থেকে মুক্ত করতে মুক্তিযুদ্ধে অংশ নেন। মুক্তিযুদ্ধের আশা-আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে অধিকার আদায়ের সংগ্রাম মৃত্যুপর্যন্ত চালিয়ে যান। তিনি আজীবন কমিউনিস্ট ছিলেন। কমরেড নিরোদ বরণ অধিকারী সমাজ বদলের লক্ষ্যে আমৃত্যু কমিউনিস্ট আন্দোলনে আত্ননিয়োগ করেন। শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করাই ছিল তাঁর জীবনের প্রধান লক্ষ্য। তিনি আদর্শ ও নীতি থেকে কখনই বিচ্যুত হন নি। তিনি কর্মজীবনে একজন নিবেদিত শিক্ষক ছিলেন। আমরা তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে অসমাপ্ত কাজ সম্পন্ন করার অঙ্গীকারাবদ্ধ।
শেষের পাতা
তীব্র লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
হামে মৃত্যু : দায়ীদের চিহ্নিত ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি
৭ দিনের সংবাদ...
আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি দেশের স্বার্থবিরোধী
ড. গোলাম মহিউদ্দিন স্মৃতি উৎসবে ৫৭ শিক্ষার্থী বিজয়ী
একতার উদ্যোগে ‘দুর্নীতির কারণ ও প্রতিকার’ শীর্ষক সভা
চট্টগ্রাম যুব বিদ্রোহকে জাতীয় যুব দিবস ঘোষণার দাবি
সার্ভিসলেনের দাবিতে নয়নপুরের মহাসড়কে বিক্ষোভ
কমিউনিস্ট পার্টির নেতৃত্বে সরকার গঠন করতে হবে
সিপিবি ঢাকা জেলা কমিটির সভা
সিআরবিতে হাসপাতাল নির্মাণের চক্রান্ত রুখে দাঁড়ানোর আহ্বান
বন্ধ চিনিকল : ক্ষতির মুখে স্থানীয় আখচাষিরা
বন্যার শঙ্কা, আধা-পাকা ধান নিয়েই ঘরে ফিরছে কৃষক

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..