মাগুরায় যুব ইউনিয়নের আহ্বায়ক কমিটি

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
মাগুরার সদর উপজেলার বেরোইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় যুবকদের সমন্বয়ে যুব ইউনিয়নের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ জুলাই বিকালে মাগুরা জেলা যুব ইউনিয়নের কমিটি গঠনের লক্ষ্যে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভায় আলোচনা শেষে মশিউর রহমানকে আহ্বায়ক, ইব্রাহিম ও মেহরাবকে যুগ্ম আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ সভায় কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা যুব ইউনিয়নের সভাপতি আবু তোয়াব অপু। এসময় আলোচনা করেন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য ও মাগুরা সিপিবির নেতা হিমাংশুদেব বর্মণ। বিজ্ঞপ্তি

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..