টিইউসি বরিশাল জেলা কমিটির সভা
বরিশাল সংবাদদাতা :
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বরিশাল জেলা কমিটির বর্ধিত সভা গত ২৪ জুলাই সন্ধ্যা ৭টায় নাজির মহল্লাস্থ জেলা কার্যালয়ে জেলা কমিটির সভাপতি এ. কে আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভা থেকে, ১৬তম জেলা সম্মেলন সফল করার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন, সেকান্দার সিকদার, স্বপন দত্ত, আখতার রহমান স্বপ্রু, একেএম আশরাফুল হক সোয়েব, তুষার সেন, জেকে মুকুল, রনী তালুকদার, মনিরুজ্জামান, নাসির সরদার, নিখিল দত্ত, সোহেল আকন, মনির মুন্সী, জাহাঙ্গীর হোসেন প্রমুখ। আগামী ২৫ সেপ্টেম্বর ১৬তম জেলা সম্মেলন আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সম্মেলন সফল করতে ৫১ সদস্য বিশিষ্ট একটি সম্মেলন প্রস্তুতি পরিষদ গঠন করা হয়। সেকান্দার সিকদারকে আহ্বায়ক, স্বপন দত্ত ও জেকে মুকুলকে যুগ্ম আহ্বায়ক এবং শ্রমিক নেতা তুষার সেনকে সদস্য সচিব করে মোট ৪টি উপ-পরিষদে মোট ৫১ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি পরিষদ গঠন করা হয়।
সভায় বক্তারা, পে-কমিশন, মজুরি কমিশন প্রকাশ এবং ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, সামাজিক নিরাপত্তা অর্থাৎ (৬০ বছরের বেশি) শ্রমিকদের পেনশনের আওতায় নিয়ে আসা, রেশন ব্যবস্থা চালু করার দাবি জানান। শ্রম আইনের সংশোধন, চাকরির নিরাপত্তা, স্বাস্থ্য নিরাপত্তা জনজীবনের নিরাপত্তা নিশ্চিতসহ বাধাহীন ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিতের জন্য ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন