শহীদ সাংবাদিক কমরেড প্রদীপ ভৌমিকের স্মরণসভা

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছিতে শহীদ সাংবাদিক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতা কমরেড প্রদীপ ভৌমিকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত ৪ আগস্ট আয়োজিত এ কর্মসূচিতে সিপিবির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় নেতাকর্মী এবং শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন। স্মরণসভায় উপস্থিত ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ও কামারখন্দ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এস. এম. শহীদুল্লাহ সবুজ, জেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ মোস্তফা নুরুল আমীন, বেলকুচি উপজেলা কমিটির সভাপতি মতিয়ার রহমান সরকার, বেলকুচি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সোহাগ জয়, তাড়াশ উপজেলা কমিটির সভাপতি আব্দুল মাজেদ, তাড়াশ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, রায়গঞ্জ উপজেলা কমিটির সভাপতি দিলীপ সরকার, সিপিবি নেতা শাহ আলম, আদিবাসী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি বিনয় মাঝি, তাড়াশ উপজেলা কমিটির সদস্য সুমন দাস, রায়গঞ্জ থানা কমিটির সদস্য গৌরাঙ্গ গুণ, সহদেব কুমার মাহাতো, প্রদীপ মাহাতো, বকুল বসাক প্রমুখ। আলোচনা সভায় বক্তারা কমরেড প্রদীপ ভৌমিকের সাংবাদিকতা, রাজনৈতিক আদর্শ ও গণমানুষের অধিকার আদায়ে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, প্রদীপ ভৌমিকের আদর্শ ও সংগ্রামী চেতনা আগামী প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। পরে নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং নিমগাছি মহাশ্মশানে কমরেড প্রদীপ ভৌমিকের স্মরণে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে তাঁর প্রতি স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..