কাপাসিয়ায় কৃষক সমিতির সভা

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
বাংলাদেশ কৃষক সমিতি গাজীপুরের কাপাসিয়া শাখার সভা গত ৫ আগস্ট অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের উপজেলা সভাপতি মাতাবুর রহমানের সভাপতিত্বে ও বাহারুল আমীন মাষ্টারের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় দেশের বর্তমান কৃষি ও কৃষক নিয়ে আলোচনা করেন কাপাসিয়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক সাইফুল ইসলাম, উদীচীর কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর হোসেন, সিপিবি উপজেলা সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান ফকির, কৃষক নেতা মমতাজ উদ্দিন মুন্তু প্রমুখ। সভায় কৃষক সমিতি কাপাসিয়া শাখার সম্মেলনের জন্য অধ্যাপক সাইফুল ইসলামকে আহ্বায়ক ও বাহারুল আমীন মাষ্টারকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি পরিষদ গঠন করা হয়। বিজ্ঞপ্তি

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..