শোক

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
গোলাম মোহাম্মদ খোকা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বগুড়া জেলা কমিটির সভাপতি আমিনুল ফরিদ, সাধারণ সম্পাদক হাসান আলী শেখ এবং সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম এক যৌথ শোক বিবৃতিতে সিপিবি বগুড়া ধুনট উপজেলা কমিটির সাবেক সভাপতি, সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চালিতাডাঙ্গা আফজাল হোসেন ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং ছাত্র ইউনিয়ন রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদের সাবেক নেতা গোলাম মোহাম্মদ খোকা (৭৪)-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। বিবৃতিতে বলা হয়, গত ১ আগস্ট দুপুর ১২টায় ঢাকার একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গোলাম মোহাম্মদ খোকা ছাত্রজীবন থেকেই স্বৈরাচারবিরোধী, সাম্প্রদায়িকতাবিরোধী ও গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সাহসী ও অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি দীর্ঘদিন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির সঙ্গে যুক্ত থেকে গ্রামীণ দরিদ্র ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠা, ন্যায্য দাবি আদায় এবং জীবনমান উন্নয়নের আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বিবৃতিতে আরও বলেন, তিনি ছিলেন আপাদমস্তক একজন বিজ্ঞানমনস্ক, সৎ, আদর্শনিষ্ঠ ও দেশপ্রেমিক মানুষ। সমাজতন্ত্র, সাম্য ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে তিনি আমৃত্যু অবিচল থেকেছেন। তাঁর মৃত্যুতে দেশের প্রগতিশীল আন্দোলন একজন নিবেদিতপ্রাণ সংগঠক, আদর্শবান রাজনৈতিক কর্মী এবং মানবিক শিক্ষাবিদকে হারালো। নেতৃবৃন্দ তার শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..