হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু প্রায় আড়াইশ’

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা প্রতিবেদক : দেশে ভাইরাসজনিত রোগ হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৩৯ জন মারা গেছেন। আর হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন ১৯৪ জন। গত ১৫ মার্চ থেকে ২৩ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৩৩৪ জনে। এর মধ্যে চার হাজার ৫৯ জনের হাম নিশ্চিত হয়েছে। এ পর্যন্ত সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে ১৮ হাজার ৮৪৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর ১৫ হাজার ৭২৮ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে তীব্র শয্যা সংকট দেখা দিয়েছে। ফলে হাম ও চিকেন পক্সের মতো অত্যন্ত সংক্রামক রোগে আক্রান্ত রোগীদের একই ওয়ার্ডে চিকিৎসা দিতে হচ্ছে। এই পরিস্থিতির কারণে হাসপাতালভিত্তিক সংক্রমণ বাড়ছে। ইতোমধ্যে ভর্তি থাকা শিশুদের মধ্যেও নতুন করে সংক্রমণ দেখা দিচ্ছে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..