রাষ্ট্রপক্ষের ইচ্ছাকৃত ব্যর্থতায় শ্রমিক হত্যার বিচার হয় না

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

রানা প্লাজা শ্রমিক হত্যাকাণ্ড দিবসে সাভারে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জার্মানির অন্যতম শীর্ষ ট্রেড ইউনিয়ন Ver.di-এর নেতৃবৃন্দ
একতা প্রতিবেদক : দেশে রাষ্ট্রপক্ষের ইচ্ছাকৃত ব্যর্থতায় আজ পর্যন্ত কোনো শ্রমিক হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হয়নি বলে অভিযোগ করেছেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতৃবৃন্দ। তারা বলেন, দায়ী মালিক ও ব্যক্তিদের রক্ষায় ইচ্ছাকৃত ও অপরাধমূলক গাফিলতি করছে রাষ্ট্রপক্ষ। ফলে ন্যায় বিচার বঞ্চিত হয়েছে শ্রমিক ও স্বজনরা। রানা প্লাজার ভয়াবহ শ্রমিক হত্যাকাণ্ডের ১৩তম বার্ষিকীতে গত ২৪ এপ্রিল, মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় সাভারে রানা প্লাজার সামনে অবস্থিত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি শেষে সমাবেশে তারা এসব কথা বলেন। এদিন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। যার অংশ হিসেবে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র’র উদ্যোগে জুরাইন কবরস্থানে নিহত শ্রমিকদের কবরে পুষ্পমাল্যও অর্পণ করা হয়। সাভারের সমাবেশে গার্মেন্ট টিইউসির সভাপতি শ্রমিকনেতা অ্যাড. মন্টু ঘোষ রানা প্লাজাসহ সকল শ্রমিক হত্যাকাণ্ডের বিচার আদায়ে দেশের সচেতন জনসাধারণকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি ২৪ এপ্রিল রানা প্লাজা দিবসে সমগ্র গার্মেন্ট শিল্পে সাধারণ ছুটি ঘোষণা, রানা প্লাজার জমি অধিগ্রহণ করে স্থায়ীভাবে অক্ষম শ্রমিকদের পুনর্বাসন এবং নিহত-আহত-নিখোঁজ শ্রমিকদের উপযুক্ত ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানান। সাভারের সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি জলি তালুকদার, জিয়াউল কবীর খোকন। সংহতি বক্তব্য রাখেন, বাংলাদেশে সফররত জার্মানির অন্যতম শীর্ষ ট্রেড ইউনিয়ন ভারদি’র হাইকি ক্রিস্টিন, নীনা ব্রেন্দতে, মেরাল ডুগান, ম্যারিকে নীল। জুরাইন কবরস্থানে সমাবেশে বক্তব্য রাখেন, গার্মেন্ট টিইউসির সাধারণ সম্পাদক সাদেকুর রহমান শামীম, কেন্দ্রীয় নেতা দুলাল সাহা। সমাবশে থকেে গার্মেন্ট টিইউসি অবিলম্বে রানা প্লাজা, তাজরিন, সেজান জুস কারখানাসহ সকল শ্রমিক হত্যাকাণ্ডের দ্রুততম সময়ে বিচার সম্পন্ন করার দাবি জানিয়েছে। একইসাথে গত কয়েক বছরে মজুরি আন্দোলন ও অন্যান্য শ্রমিক আন্দোলনে রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর গুলিতে সংঘটিত শ্রমিক হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত ও ন্যায় বিচারের দাবি জানানো হয়েছে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..