২০২৫ সালে বিশ্বজুড়ে ১২৮ সাংবাদিককে হত্যা
আইএফজে’র প্রতিবেদন
একতা বিদেশ ডেস্ক :
সদ্য বিদায়ী ২০২৫ সালকে বিশ্বজুড়ে সংবাদকর্মীদের জন্য অত্যন্ত সংঘাতময় ও রক্তক্ষয়ী একটি বছর হিসেবে চিহ্নিত করেছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টস (আইএফজে)।
বেলজিয়ামভিত্তিক সংস্থাটি জানিয়েছে, বিদায়ী বছরটিতে বিশ্বের বিভিন্ন দেশে হত্যার শিকার হয়েছেন ১২৫ সাংবাদিক। এর মধ্যে ফিলিস্তিন ভূখণ্ড গাজায় ইসরায়েলের হামলায় অন্তত ৫৬ সাংবাদিক নিহত হয়েছেন, যা মোট নিহতের ৪৪ শতাংশ।
ব্রাসেলস থেকে প্রকাশিত সংস্থাটির বার্ষিক প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে আফ্রিকায় এক বছরে ১৮ জন, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ১৫, আমেরিকায় ১১ এবং ইউরোপে ১০ সাংবাদিক রয়েছেন। তবে তালিকায় ৯ জন রয়েছেন, যাদের মৃত্যু হয় দুর্ঘটনায়। নিহতদের মধ্যে ১০ নারী সাংবাদিক রয়েছেন।
ফেডারেশন জানায়, বছরে বিশ্বের ৫৩৩ সাংবাদিককে কারাদণ্ড দেওয়া হয়েছে। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কারাদণ্ডপ্রাপ্ত সাংবাদিকের সংখ্যা ২৭৭, যা সবচেয়ে বেশি। এ ছাড়া চীনে ১৪৩ ও মিয়ানমারে ৪৯ জন রয়েছেন।
এর আগে ২০২৪ সালে ফেডারেশন ১২২ সাংবাদিক নিহত এবং ৫১৬ জনকে কারাদণ্ড দেওয়ার খবর দিয়েছিল।
সাংবাদিকদের সুরক্ষায় কর্তৃপক্ষের ‘ক্রমাগত ব্যর্থতার’ নিন্দা জানিয়েছে ফেডারেশন এবং সহিংসতা বন্ধে তাৎক্ষণিক ও সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যান্থনি বেলাঙ্গার বলেন, এক বছরে ১২৮ সাংবাদিক নিহত হওয়ার ঘটনা শুধু একটি পরিসংখ্যান নয়, এটি একটি বৈশ্বিক সংকট।
আইএফজে জানিয়েছে, ২০২৫ সালে সাংবাদিক হিসেবে কাজ করার জন্য ফিলিস্তিন ছিল সবচেয়ে ভয়ংকর স্থান। আর সমগ্র মধ্যপ্রাচ্য মিডিয়া পেশাদারদের জন্য সবচেয়ে বিপজ্জনক অঞ্চল। গত বছর এই অঞ্চলে ৭৪ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে শুধু গাজায় নিহত হয়েছেন ৫৬ সাংবাদিক।
এরমধ্যে আলজাজিরার সাংবাদিক আনাস আল-শরিফের হত্যাকে সবচেয়ে মারাত্মক বলে উল্লেখ করেছে।
‘এত অল্প সময়ে এবং এত ছোট ভৌগোলিক এলাকায় এত বিপুলসংখ্যক সংবাদকর্মীর মৃত্যু আমরা আগে কখনো দেখিনি।’
তিনি জানান, ফিলিস্তিন ছাড়াও ইয়েমেন, ইউক্রেন, সুদান, পেরু ও ভারতে সাংবাদিক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এসব হত্যাকাণ্ডে দোষী ব্যক্তিদের শাস্তি না হওয়ায় নিন্দা জানিয়েছেন আইএফজের জেনারেল সেক্রেটারি। তিনি এটিকে বিচারহীনতার সংস্কৃতির সঙ্গে তুলনা করেছেন। তিনি সতর্ক করে বলেন, বিচার না হওয়ায় হামলাকারীরা আরও উৎসাহিত হচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়, বিভিন্ন সংস্থার গণনা–পদ্ধতির ভিন্নতার কারণে নিহতের পরিসংখ্যানে কিছুটা পার্থক্য থাকে। আইএফজের তালিকায় ৯ জন সাংবাদিকের দুর্ঘটনায় মৃত্যুর তথ্যও উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) জানিয়েছে, ২০২৫ সালে পেশাগত দায়িত্ব পালনকালে বিশ্বে ৬৭ জন সাংবাদিক নিহত হয়েছেন। ইউনেসকোর হিসাবে এ সংখ্যা ৯৩।
প্রথম পাতা
দেশ বিক্রির বাণিজ্য চুক্তি নিয়ে নিশ্চুপ হয়ে আছে সরকার
শ্রমজীবী মেহনতি মানুষের অধিকারের সংগ্রামকে বেগবান করতে হবে
সিপিবির পথ পরিক্রমণের তথ্য-কণিকা
হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু প্রায় আড়াইশ’
রাষ্ট্রপক্ষের ইচ্ছাকৃত ব্যর্থতায় শ্রমিক হত্যার বিচার হয় না
ডিজেলের লাইনে দাঁড়িয়ে কৃষকের মৃত্যুতে ক্ষোভ
সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে দুর্নীতিমুক্ত করতে হবে
জ্বালানি তেল ও এলপিজির মূল্যবৃদ্ধির অযৌক্তিক সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি
উপজেলা পরিষদে বসার জায়গা এমপিদের খবরদারি বাড়বে
জাগো বাহে কোনঠে সবাই
‘গুপ্ত’
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন