সিপিবির সভাপতি, সাধারণ সম্পাদকসহ প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

নরসিংদী-৪ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন
একতা প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি, সাধারণ সম্পাদকসহ মনোনীত প্রার্থীগণ মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে পার্টির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন নরসিংদী-৪ আসনে এবং সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন কুমিল্লা-৫ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। পার্টির সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে রফিকুজ্জামান লায়েক ফরিদপুর-৩ আসনে এবং জলি তালুকদার নেত্রকোনা-৪ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। কেন্দ্রীয় কমিটির সদস্যদের মধ্যে মিহির ঘোষ গাইবান্ধা-২, অ্যাড. মন্টু ঘোষ নারায়ণগঞ্জ-৫, অ্যাড. এমদাদুল হক মিল্লাত ময়মনসিংহ-৪, ডা. ফজলুর রহমান নওগাঁ-৪, ডা. সাজেদুল হক রুবেল ঢাকা-১৫, আনোয়ার হোসেন রেজা সিরাজগঞ্জ-২ এবং মানবেন্দ্র দেব গাজীপুর-৪ আসনে প্রার্থী হচ্ছেন। কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্যদের হাফিজুল ইসলাম নারায়ণগঞ্জ-২, আনোয়ার হোসেন সুমন সিলেট-১ এবং আশরাফুল আলম পঞ্চগড়-২ প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর বাইরে ঢাকায় মনোনয়ন জমা দিয়েছেন, ঢাকা দক্ষিণের নেতা ত্রিদ্বীপ সাহা (ঢাকা-৮), মনিরুজ্জামান মিলন (ঢাকা-৯), ফিরোজ আলম মামুন (ঢাকা-৪), টি এইচ মোস্তফা দীপু (ঢাকা-৫), ঢাকা মহানগর উত্তরের নেতা কল্লোল বনিক (ঢাকা-১২), মো. রিয়াজউদ্দিন (ঢাকা-১৪)। ঢাকা বিভাগের আরও মনোনয়নপত্র জমা দিয়েছেন, মুন্সিগঞ্জ জেলা কমিটির সভাপতি স ম কামাল হোসেন (মুন্সিগঞ্জ-৩), মুন্সিগঞ্জ জেলার নেতা অ্যাড. আব্দুর রহমান (মুন্সিগঞ্জ-১), নারায়ণগঞ্জ জেলা কমিটির নেতা ইকবাল হোসেন (নারায়ণগঞ্জ-৪), মনিরুজ্জামান চন্দন (নারায়ণগঞ্জ-১), ফরিদপুর জেলা কমিটির নেতা আতাউর রহমান কালু (ফরিদপুর-৪), কিশোরগঞ্জ জেলার নেতা অ্যাড. এনামুল হক (কিশোরগঞ্জ-১), ডা. হাবিব বাঙ্গালী (কিশোরগঞ্জ-৬), গাজীপুর জেলা কমিটির নেতা জিয়াউল কবীর খোকন (গাজীপুর-২)। চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন, চট্টগ্রাম জেলা কমিটির নেতা মছিউদ্দৌলা (চট্টগ্রাম-৪), চট্টগ্রাম জেলার নেতা প্রমোদ বড়ুয়া (চট্টগ্রাম-৭), চট্টগ্রাম দক্ষিণের নেতা শেহাবউদ্দিন সাইফু (চট্টগ্রাম-৮), চাঁদপুর জেলার সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন (চাঁদপুর-৩) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নেতা শাহীন খান (ব্রাহ্মণবাড়িয়া-৫)। এছাড়া খুলনা জেলা কমিটির নেতা কিশোর রায় (খুলনা-১), চিত্ত গোলদার (খুলনা-৫), প্রশান্ত মণ্ডল (খুলনা-৬), মেহেরপুর জেলা কমিটির নেতা অ্যাড. মিজানুর রহমান (মেহেরপুর-১), কুষ্টিয়া জেলা কমিটির নেতা অধ্যাপক নুরুউদ্দিন আহমেদ (কুষ্টিয়া-২), ঝিনাইদহ জেলা কমিটির নেতা আবু তোয়াব অপু (ঝিনাইদহ-২), কমিউনিস্ট

কুমিল্লা-৫ আসনে মনোনয়নপত্র দাখিল করছেন সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন
পার্টি সমর্থিত ছাত্রনেতা রাশেদ খান (যশোর-৩) মনোনয়নপত্র জমা দিয়েছেন। দেশের সবচেয়ে উত্তরের বিভাগ রংপুরের মধ্যে ঠাকুরগাঁও জেলা কমিটির নেতা প্রভাত সমীর শাহজাহান (ঠাকুরগাঁও-৩), অধ্যাপক শাহাবুদ্দিন আহমেদ (ঠাকুরগাঁও-২), কুড়িগ্রাম জেলা কমিটির নেতা নুর মোহাম্মদ আনসার (কুড়িগ্রাম-২), লালমনিরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক মধুসূধন রায় (লালমনিরহাট-৩), নিমাই চন্দ্র রায় (লালমনিরহাট-২), রংপুর জেলার নেতা আবু হেলাল (রংপুর-৫), মো. কামরুজ্জামান (রংপুর-৬), দিনাজপুর জেলা কমিটির নেতা অমৃত কুমার রায় (দিনাজপুর-৩), গাইবান্ধা জেলা কমিটির নেতা আব্দুল্লাহ আদিল নান্নু (গাইবান্ধা-৩), নিরব রবিদাস (গাইবান্ধা-৫) মনোনয়নপত্র জমা দিয়েছেন। রাজশাহী বিভাগে কাস্তে মার্কার মনোনয়ন পত্র জমা দিয়েছন, নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম (নওগাঁ-৫), চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির নেতা অধ্যাপক মোহাম্মদ সাদেকুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-২), সিরাজগঞ্জ জেলা কমিটির নেতা আব্দুল হাকিম (সিরাজগঞ্জ-৪), মতিয়ার রহমান (সিরাজগঞ্জ-৫), পাবনা জেলা কমিটির নেতা জুয়েল হোসেন সোহাগ (পাবনা-৪), রবি দাস ফোরামের সাধারণ সম্পাদক শিপন রবিদাস (বগুড়া-৫)। ময়মনসিংহ জেলা কমিটির নেতা অ্যাড. সাইফুস সালেহীন (ময়মনসিংহ-১০) জামালপুর জেলা কমিটির নেতা ইঞ্জিনিয়ার মাহাবুব্জ্জুামান জুয়েল (জামালপুর-৪), আক্কাছ আলী (জামালপুর-৫) এবং নেত্রকোনা জেলা কমিটির সাধারণ সম্পাদক মীর আলকাছ উদ্দিন (নেত্রকোনা-১) । এছাড়া মৌলভীবাজার জেলা কমিটির নেতা জহর লাল দত্ত (মৌলভীবাজার-৩) এবং সুনামগঞ্জ জেলার নেতা অ্যাড. নিরঞ্জন দাস খোকন (সুনামগঞ্জ-২) মনোনয়নপত্র জমা দিয়েছেন। গত ২৯ ডিসেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পার্টির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন এক বিবৃতিতে বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য অতি দ্রুত কালো টাকা, পেশীশক্তি, ধর্মের অপব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। নির্বাচনের আগেই বৈধ এবং অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। তারা বলেন, নির্বাচন বানচাল করার নানান ষড়যন্ত্র এখনো বিদ্যমান। যেকোনো উপায়ে ষড়যন্ত্র মোকাবিলা করে জনগণের আকাক্সিক্ষত নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা অর্পণ করার আহ্বান জানান নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বৈষম্যহীন সমাজ নির্মাণের লক্ষ্যে শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের পার্টি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মনোনীত প্রার্থীদের প্রতীক ‘কাস্তে’ মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..