শিক্ষক পরিবারের খুনিদের বিচারের দাবিতে রংপুরে গণঅবস্থান কর্মসূচি
রংপুর সংবাদদাতা :
শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তাঁর পরিবারের সকলকে নৃশংস কায়দায় খুনের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে হত্যার সঙ্গে যুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি গত ১৫ সেপ্টেম্বর সকাল থেকে দুপুর পর্যন্ত রংপুর প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
গণতান্ত্রিক যুক্তফ্রন্ট রংপুর জেলা আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন- সিপিবির জেলা সভাপতি ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন। এসময় সংহতি জ্ঞাপন করে বক্তব্য দেন- অ্যাড. রোকুনুজ্জামান রোকন, অ্যাড. রাতুজ্জামান রাতুল, বাসদ (মার্কসবাদী) জেলা আহবায়ক আনোয়ার হোসেন, সদস্যসচিব আহসানুল আরেফিন তিতু, বাংলাদেশ জাসদ জেলা সভাপতি শাহীনুর রহমান, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের সাধারণ সম্পাদক অমল সরকার প্রমুখ। জেলা বাসদ সদস্যসচিব মমিনুল ইসলামের পরিচালনায় কর্মসূচিতে সভাপতিত্ব করেন যুক্তফ্রন্টের জেলা সমন্বয়ক ও বাসদের আহবায়ক আব্দুল কুদ্দুস।
নেতৃবৃন্দ বলেন, রংপুর ছিল শান্তি প্রিয় নিরাপদ শহর। অথচ অল্পদিনেই এই নগর আতঙ্কের নগরে পরিণত হয়েছে। সন্ধ্যার পর গলির রাস্তায় হাটতেও গা ছমছম করে। ছিনতাই-মাদকে নগরবাসী অতিষ্ঠ। অল্প কয়েকদিনেই রংপুর নগরীতে একের পর এক খুনের ঘটনা ঘটেছে। সন্ত্রাসীরা দিনের বেলায় দাসপাড়ায় ১ জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে, একটি অটো রিকশা গ্যারেজে ১ জনকে হত্যা করেছে। ১৫ দিনে এরকম অন্তত ৮/৯ জন খুন হয়েছে। সম্প্রতি মাছুয়াপাড়ায় নিজবাড়িতে রংপুর জেলা স্কুলের প্রাক্তন শিক্ষক গণপতি চক্রবর্তী সপরিবারে খুনের শিকার হয়।
বক্তারা আরও বলেন, এই হত্যাকাণ্ডের ঘটনায় দু’জনকে গ্রেফতার করে সংবাদ সম্মেলন করে পুলিশ কমিশনার আব্দুল মাবুদ একরকম ঘোষণা করে বললেন- অল্প সময়েই খুনিদের গ্রেপ্তার করা হয়েছে, পুলিশ সফল হয়েছে। পুলিশের এ বক্তব্য ও পরে পুলিশের উপস্থিতিতে আলামত ধুয়ে নষ্ট করায় জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। পুলিশের তরফ থেকে বলা হয়েছে ইয়াবা সেবনে বাধা দেয়ায় গ্রেফতারকৃত আসামিদ্বয় তাদের একে একে গলায় পেচিয়ে হত্যা করেছে, অথচ ডোপটেস্টে আসামিদের মাদক গ্রহণের প্রমাণ মেলেনি। এরকম নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় প্রকৃত হত্যাকারীদের সনাক্তকরণে যত ধরনের মোটিভ থাকতে পারে তা আমলে নেয়া হয়নি। তাই পুলিশের তদন্ত প্রক্রিয়া জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে। এখন বিচার বিভাগীয় তদন্ত কমিটির তত্ত্বাবধানে তদন্ত করে প্রকৃত খুনিদের গ্রেপ্তার করে এই ঘটনার বিচার করতে হবে।
নেতৃবৃন্দ রংপুরবাসীকে নিয়ে আগামী ২৯ সেপ্টেম্বর বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি পেশ করবেন বলে জানান।
শেষের পাতা
সরকার নির্ধারিত দামে সার পাচ্ছে না কৃষক
জাতীয় সমাবেশ সফল করার আহ্বান ক্ষেতমজুর সমিতির
শিক্ষা দিবসে বগুড়া ও গাইবান্ধায় ছাত্র ইউনিয়নের সমাবেশ
কমরেড ইলা মিত্র মেলা ১১, ১২ ও ১৩ অক্টোবর
কুড়িগ্রাম হাসপাতালের অব্যবস্থাপনা দূর করার দাবিতে বিক্ষোভ
সরকারি শাহ সুলতান কলেজে ছাত্র ইউনিয়ন নেতাদের ওপর হামলার প্রতিবাদ
‘দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি শ্রমজীবী মানুষ’
শ্রমিকের অধিকার উপেক্ষা করে উন্নয়ন সম্ভব নয় : সিপিবি
সীমান্তবাসীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি সিপিবির
‘ফিদেলের আদর্শ আজও মুক্তির সংগ্রামের প্রেরণা’
৭ দিনের সংবাদ...
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন