সরকারি শাহ সুলতান কলেজে ছাত্র ইউনিয়ন নেতাদের ওপর হামলার প্রতিবাদ
বগুড়া সংবাদদাতা :
মহান শিক্ষা দিবস উপলক্ষে বগুড়া সরকারি শাহ সুলতান কলেজে ছাত্র ইউনিয়নের শিক্ষা দিবসের কর্মসূচির প্রচারণা চালায় ছাত্র ইউনিয়ন কলেজ শাখার নেতাকর্মীরা। এসময় ছাত্রদলের কিছু কর্মী এসে লিফলেট প্রচারণায় বাধা দেয়। পরে, ছাত্র ইউনিয়ন কলেজ সংসদের সাধারণ সম্পাদক আফ্রিক হাসান প্রান্ত তাদের কর্মসূচি সম্পর্কে বোঝাতে গেলে ছাত্রদলের কর্মীরা বলে ‘এখানে ছাত্রদল ছাড়া কেউ কিছু করতে পারবেনা’। এরপর পুনরায় কর্মসূচিতে বাধা দেয় ও আফ্রিক হাসান প্রান্তর ওপর অতর্কিতভাবে হামলা চালায়। পরে, হামলায় রুখে দিতে গিয়ে বেশ কয়েকজন ছাত্রনেতা আহত হন।
এ হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছে ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদ।
এক প্রতিবাদ বিবৃতিতে তারা বলেন, ছাত্রদলের সন্ত্রাসী জিসান, রাতুল, জয়সহ ১০-১৫ জন অতর্কিতভাবে হামলা চালায়। এই সন্ত্রাসী হামলায় গুরুতর আহত আফ্রিক হাসান প্রান্তকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় নেয়া হয়েছে। একজন শিক্ষার্থীর ওপর এ ধরনের হামলা শুধু ব্যক্তির ওপর আক্রমণ নয়; এটি শিক্ষাঙ্গনে নিরাপদ পরিবেশ, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক ছাত্র রাজনীতির পরিবেশের ওপরও গুরুতর আঘাত। ভিন্নমত ও রাজনৈতিক অবস্থানের ভিন্নতার কারণে কোনো শিক্ষার্থীর ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলার সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তিকে শনাক্ত করে প্রচলিত আইন ও প্রতিষ্ঠানের বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
এই ঘটনায় নিন্দা জানিয়ে আরও বিবৃতি দিয়েছে, বাংলাদেশের কমিউনিস্ট পাটি-সিপিবি বগুড়া, ট্রেড ইউনিয়ন কেন্দ্র-টিইউসি বগুড়া, যুব ইউনিয়ন বগুড়া জেলা কমিটির নেতৃবৃন্দ।
শেষের পাতা
সরকার নির্ধারিত দামে সার পাচ্ছে না কৃষক
জাতীয় সমাবেশ সফল করার আহ্বান ক্ষেতমজুর সমিতির
শিক্ষা দিবসে বগুড়া ও গাইবান্ধায় ছাত্র ইউনিয়নের সমাবেশ
কমরেড ইলা মিত্র মেলা ১১, ১২ ও ১৩ অক্টোবর
কুড়িগ্রাম হাসপাতালের অব্যবস্থাপনা দূর করার দাবিতে বিক্ষোভ
শিক্ষক পরিবারের খুনিদের বিচারের দাবিতে রংপুরে গণঅবস্থান কর্মসূচি
‘দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি শ্রমজীবী মানুষ’
শ্রমিকের অধিকার উপেক্ষা করে উন্নয়ন সম্ভব নয় : সিপিবি
সীমান্তবাসীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি সিপিবির
‘ফিদেলের আদর্শ আজও মুক্তির সংগ্রামের প্রেরণা’
৭ দিনের সংবাদ...
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন