কুড়িগ্রাম হাসপাতালের অব্যবস্থাপনা দূর করার দাবিতে বিক্ষোভ

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
‘অচল হাসপাতাল সচল কর, স্বাস্থ্যসেবা নিশ্চিত কর’ এ দাবিতে সিপিবি কুড়িগ্রাম জেলা কমিটির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ, মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। অনুষ্ঠিত সমাবেশ থেকে বক্তারা ২৫০ শয্যা কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা দূর করা, সব শুন্য পদে ডাক্তার-নার্স নিয়োগ দেওয়া, কার্ডিওলজি ওয়ার্ড চালু করার দাবি জানান। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কুড়িগ্রাম জেলা কমিটির ডাকে গত ১০ সেপ্টেম্বর কুড়িগ্রাম শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিলটি অনুষ্ঠিত হয়। জেলা সিপিবির সভাপতি উপেন্দ্র নাথ রায় এর সভাপতিত্বে সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক ডা. ফজলুর রহমান। আরও বক্তব্য রাখেন, জেলা সিপিবি নেতা নূর মোহাম্মদ আনসার, আখতারুল ইসলাম রাজু, পরেশ চন্দ্র রায়, বাংলাদেশ জাসদের ইসমাইল হোসেন স্বপন প্রমুখ। সমাবেশ ও মিছিল শেষে জেলা সিভিল সার্জন বরাবর দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..