মার্কিন বাণিজ্যচুক্তিসহ সাম্রাজ্যবাদী সব চক্রান্ত রুখে দেওয়ার আহ্বান
একতা প্রতিবেদক :
বিশ্ব গণতান্ত্রিক যুব ফেডারেশনের আহ্বানে বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদবিরোধী লড়াইয়ে সংহতি জ্ঞাপনের অংশ হিসেবে ঢাকায় সমাবেশ করেছে ফেডারেশনের সদস্য সংগঠনসমূহ।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বানে ঢাকায় ৩১ জুলাই জাতীয় প্রেসক্লাবের সম্মুখে সাম্রাজ্যবাদবিরোধী এ সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি খান আসাদুজ্জামান মাসুমের সভাপতিত্বে এবং আন্তর্জাতিক সম্পাদক জাহিদুল ইসলাম সজীবের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি মাহির শাহরিয়ার রেজা, সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মুক্তা বাড়ৈ এবং সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন।
সংহতি সমাবেশে বক্তারা মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল, তুরস্ককে সমরাস্ত্র কারখানা স্থাপনের অনুমতি বাতিলসহ দেশবিরোধী সকল চুক্তি জনসম্মুখে প্রকাশ ও বাতিলের দাবি জানান।
সভাপতির বক্তব্যে খান আসাদুজ্জামান খান বলেন, “বিশ্ব আজ সাম্রাজ্যবাদী আগ্রাসনে পর্যুদস্ত। সাম্রাজ্যবাদ তার স্বার্থে বিশ্বব্যাপী যুদ্ধ বাধিয়ে চলেছে। এতে তার অস্ত্র ব্যবসা রমরমা হচ্ছে। নির্বাচনের মাত্র ৩দিন আগে সাম্রাজ্যবাদের দোসর ড. ইউনুস বাংলাদেশকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে গিয়েছে।
“যারা একসময় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বক্তব্য দিতেন তারা আজ ক্ষমতার গিয়ে মুখে কুলুপ এঁটে রয়েছেন। বাংলাদেশের জন্ম বিশ্ব সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রামের ভেতর দিয়েই হয়েছে। তাই এদেশে সাম্রাজ্যবাদী কোনো তৎপরতা সফল হবে না। ”
তিনি বলেন, অবিলম্বে মার্কিন বাণিজ্যচুক্তি বাতিল করতে হবে। নতুবা জনগণ রাজপথে নেমে এসে দাসত্বের চুক্তি বাতিল করতে বাধ্য করবে।
প্রথম পাতা
প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা
রাষ্ট্রায়ত্ত ৪৪টি শিল্প-প্রতিষ্ঠান সরকারি উদ্যোগে আধুনিকায়ন ও চালুর দাবি
তীব্র গ্যাস সংকট এলএনজি আমদানির চক্রান্তের অংশ
সিপিবির পথ পরিক্রমণের তথ্য-কণিকা
সংসদে নয়, চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধি পাবে রাজপথে
নোটিশ
গণঅভ্যুত্থানের প্রাপ্তি-অপ্রাপ্তি সিপিবি-র দ্বান্দ্বিক দৃষ্টিভঙ্গি
আজাদ জম্মু-কাশ্মীরে গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার দাবি
জ্বালানি খাতে বহুজাতিক কোম্পানি ও বিদেশি নির্ভরতা কমাও
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন