ক্ষেতমজুর সমিতি খুলনা ও রাজশাহী বিভাগীয় সভা

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

একতা প্রতিবেদক : রেশন, পেনশন চালুসহ ফ্যামিলি কার্ডসহ গ্রামীণ বরাদ্দে দলীয়করণ-দুর্নীতি বন্ধ ও মার্কিন অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ক্ষেতমজুর সমিতি খুলনা ও রাজশাহী বিভাগীয় সভা গত ২৪ জুলাই অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন, দেশের কোটি কোটি গ্রামীণ ক্ষেতমজুর আজ কর্মসংস্থান, ন্যায্য মজুরি, খাদ্যনিরাপত্তা, শিক্ষা ও চিকিৎসা থেকে বঞ্চিত। তারা গ্রামীণ ক্ষেতমজুরদের জন্য সারা বছর কর্মসংস্থান নিশ্চিত করা, ন্যায্যমূল্যে রেশন ব্যবস্থা চালু, ক্ষেতমজুর পরিবারের সন্তানদের বিনামূল্যে শিক্ষা ও শিক্ষাজীবনের নিশ্চয়তা, সকল ক্ষেতমজুরের জন্য বিনা জামানতে পেনশন এবং সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করার জোর দাবি জানান। বক্তারা আরও বলেন, দেশের লাখ লাখ একর খাসজমি, পুকুর, জলাশয় ও পতিত সম্পদ ভূমিহীন কৃষক ও ক্ষেতমজুরদের মধ্যে বণ্টনের মাধ্যমে বৈষম্য দূর করতে হবে। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে হবে। একই সঙ্গে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত জাতীয় স্বার্থবিরোধী, অসম ও গোলামির বাণিজ্য চুক্তি অবিলম্বে বাতিলের আহ্বান জানান। সভা থেকে আগামী ডিসেম্বর মাসে ঢাকায় গ্রামীণ ক্ষেতমজুরদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় সমাবেশ সর্বাত্মকভাবে সফল করার জন্য রাজশাহী বিভাগের সব জেলা, উপজেলা ও গ্রাম কমিটির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়। ঝিনাইদহে ভেঙে ফেলা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য একইস্থানে প্রতিস্থাপনের দাবি জানিয়েছেন ক্ষেতমজুর সমিতির নেতৃবৃন্দ। যশোরের নেতাজী সুভাষ চন্দ্র বসু সড়কের টিউসি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি চিত্তরঞ্জন গোলদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. ফজলুর রহমান। কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য ফিরোজ আল মামুন, খুলনা বিভাগীয় কমিটি সমন্বয়ক ও যশোর জেলা আহ্বায়ক আবুল হোসেন, মণিরামপুর উপজেলা সভাপতি ও কেন্দ্রীয় সদস্য আব্দুল মজিদ, কেন্দ্রীয় সদস্য ও ঝিনাইদহ জেলা কমিটির সাধারণ সম্পাদক সুজন বিপ্লব, বাগেরহাট জেলা নেতা ও কেন্দ্রীয় সদস্য কাজী মনিরুজ্জহামান, মেহেরপুর জেলার নেতা রফিকুল ইসলাম, নড়াইল জেলা নেতা সঞ্জিত রাজবংশী, আসলাম সরদার, সাতক্ষীরা জেলা নেতা ও কেন্দ্রীয় সদস্য আবুল হোসেন, রাসেল হোসেন, চুয়াডাঙ্গা জেলা নেতা আব্দুস সাত্তার, হোসেন আলী, মাগুরা জেলা নেতা ও কেন্দ্রীয় সদস্য হিমাংশু দেব বর্মন প্রমুখ। সকাল ১১টায় বগুড়া শহরের সাতমাথাস্থ উদীচী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি বগুড়া জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাহা সন্তোষ। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি আনোয়ার হোসেন রেজা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলার সভাপতি লিয়াকত আলী কাক্কু, নওগাঁ জেলা কমিটির সভাপতি প্রদ্যুৎ ফৌজদার, কেন্দ্রীয় নেতা গোলাম ফারুক, বগুড়ার নেতা শ্রীকান্ত মাহাতো, জয়পুরহাটের নেতা আব্দুর রশিদ, সিরাজগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ সুলতান আহমেদ, বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক শুভ শংকর গুহ রায় বাবুন, নওগাঁর নেতা খোরশেদ আলম ও সেকেন্দার আলী, রাজশাহী জেলার নেতা আলতাফ হোসেন কাজল, জয়পুরহাট জেলার নেতা ও কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রশিদ, নাটোর জেলার নেতা আবুল কালাম আজাদ, সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলা আহ্বায়ক মাজেদ, বগুড়া জেলা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নিমাই ঘোষ প্রমুখ।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..