মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে লড়াই অব্যাহত থাকবে

সিপিবি খুলনা ও রাজশাহী বিভাগীয় কমিটির সভা

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

একতা প্রতিবেদক : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা ও রাজশাহী বিভাগীয় সমন্বয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভা থেকে বক্তারা, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস পালন করায় উদ্বেগ প্রকাশ করে। সিপিবি নেতারা, বন্দর, করিডোর ও আমেরিকার সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিল করার দাবিতে চলমান আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানান। এছাড়াও সিপিবি কেন্দ্রীয় কমিটি আহূত বিক্ষোভ কর্মসূচিগুলো সফল করার আহ্বান জানান। গত ১৮ জুলাই সকাল ১১টায় বগুড়ায় উদীচী কার্যালয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রাজশাহী বিভাগীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সিপিবির রাজশাহী বিভাগীয় সমন্বয়ক আমিনুল ফরিদের সভাপতিত্বে এবং নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন। সভায় বক্তব্য রাখেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য মহসিন রেজা, রেবেকা সরেন, রাজশাহী জেলা কমিটির সভাপতি জুলফিকার আহমেদ গোলাপ, বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক হাসান আলী সেখ, সহ-সাধারণ সম্পাদক সাজেদুর রহমান ঝিলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সভাপতি ইসরাইল সেন্টু, সিরাজগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তফা নুরুল আমিন, সম্পাদকমণ্ডলীর সদস্য শহিদুল্লাহ সবুজ, নাটোর জেলা কমিটির সভাপতি নির্মল চৌধুরী, জয়পুরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক আছাদ আলী সরদার বাবুল প্রমুখ। সিপিবি কেন্দ্রীয় কমিটির ঘোষিত জুলাই-আগস্ট দুই মাসব্যাপী শাখা সভা ও সভাত্তোর পথসভার কর্মসূচির সফলভাবে সফল করতে সব জেলা, উপজেলা ও শাখা কমিটির প্রতি সর্বাত্মক উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে দেশের গণতন্ত্র, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব এবং জনগণের জীবন-জীবিকা রক্ষার এই আন্দোলনে শ্রমিক, কৃষক, ছাত্র, যুব, নারীসহ সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। খুলনা : খুলনা বিভাগীয় সমন্বয়ক কমিটির সভা গত ১৭ জুলাই সকাল ১১টায় সিপিবি জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সিপিবি চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মজনুর রহমানের সভাপতিত্বে ও কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা বিভাগীয় কমিটির সমন্বয়ক মনোজ দাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিপিবির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য রফিকুজ্জামান লায়েক, কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য খুলনা জেলা কমিটির এস এ রশীদ, কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ নিমাই গাঙ্গুলি, কেন্দ্রীয় কন্টোল কমিশনের সদস্য কাজী সোহরাব হোসেন, কেন্দ্রীয় কমিটির সংগঠক ও কুষ্টিয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক ম. হেলাল উদ্দিন, যশোর জেলা কমিটির সভাপতি মাহবুবুর রহমান মজনু, মাগুরা জেলা কমিটির সভাপতি বীরেন বিশ্বাস, কুষ্টিয়া জেলা কমিটির সভাপতি ওয়েদুজ্জামান পিন্টু, ঝিনাইদহ জেলা কমিটির সভাপতি স্বপন বাগচী, চুয়াডাঙ্গা জেলা কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ আব্দুল হান্নান, যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু হাসান, বাগেরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খান সেকেন্দার আলী, মাগুরা জেলা কমিটির সাধারণ সম্পাদক এটিএম আনিসুর রহমান প্রমুখ।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..