ভেঙে ফেলা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্য অন্যত্র স্থানান্তরের সিদ্ধান্ত
ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহে ভেঙে ফেলা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অন্যত্র স্থানান্তরের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২২ জুলাই ১২ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় শহীদ পরিবার, সিপিবি, বাসদ, ক্ষেতমজুর সমিতি, উদীচী শিল্পীগোষ্ঠী, যুব ইউনিয়নসহ বিভিন্ন বাম গণতান্ত্রিক রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সংগঠনের আপত্তি সত্ত্বেও জেলা প্রশাসন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্ত্বর এবং অন্যত্র ভাস্কর্য স্থাপনের জায়গা নির্ধারণের জন্য স্থানীয়ভাবে একটা কমিটি করেছে।
আয়োজিত সভায় জেলা প্রশাসক নোমান হোসেন এর সভাপতিত্বের সভায় উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা পরিষদ প্রশাসক ও বিএনপির জেলা সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিপিবি জেলা সাধারণ সম্পাদক আবু তোয়াব অপু, বাসদ আহ্বায়ক আসাদুল ইসলাম আসাদ, বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমানের ভাতিজা হাফিজুর রহমান, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাছান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রবীন্দ্রনাথ রায় প্রমুখ।
সিপিবি ঝিনাইদহ জেলা সম্পাদক আবু তোয়াব অপু বলেন, মহান মুক্তিযুদ্ধের স্মারক স্থাপনা ভেঙে ফেলা ও প্রশাসন কর্তৃক সরিয়ে ফেলার কাজ বাস্তবায়নে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্ত্বর এবং ভাস্কর্য স্থাপনের জায়গা নির্ধারণের জন্য সিদ্ধান্ত অত্যন্ত অগ্রহণযোগ্য।
যখন সারাদেশে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙছে মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তি, তখন দিনের বেলায় এ ধরনের ঘটনা হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেলার ধারাবাহিকতা। এটা অগ্রহণযোগ্য।
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাতিজা হাফিজুর রহমান বলেন, এটা আমার চাচা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য। এটি ভেঙে ফেলে ধ্বংসাত্মক কাজ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে আমরা চাই, যথাযথভাবে ও মর্যাদায় ভাস্কর্যটি সংস্কার করে একই স্থানে পুনঃস্থাপন করা হোক।
শেষের পাতা
বড় প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে পড়বে বাংলাদেশ
ক্ষেতমজুর সমিতি খুলনা ও রাজশাহী বিভাগীয় সভা
মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে লড়াই অব্যাহত থাকবে
কমরেড রবীন্দ্র দাসের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা
যুব ইউনিয়ন ঢাকা উত্তরের সম্মেলন, সভাপতি ইরান সা. সম্পাদক সোহেল
ভারতে চলমান ছাত্র-যুব আন্দোলনে পূর্ণ সংহতি ছাত্র ইউনিয়নের
সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের মিরপুর শাখার কর্মীসভা
শোষণ-বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লড়াই বেগবান করার আহ্বান
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন