শ্রমিকনেতা লুৎফর রহমানের স্মরণসভা

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা প্রতিবেদক : প্রখ্যাত শ্রমিকনেতা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)’র সাবেক সহ-সভাপতি, পাট-সুতা-বস্ত্রকল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা ও যুগ্ম-আহবায়ক, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান খান-এর প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ জুলাই টিইউসির উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন টিইউসির সহ-সভাপতি মাহবুব আলম। স্মরণসভায় লুৎফর রহমান খান এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন টিইউসির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সভাপতি ফেকুলাল ঘোষ কমল, ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সাহিদা পারভীন শিখা, বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন, ঢাকা বিশ্ববিদ্যালয় ৪র্থ শ্রেণি কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি মোবারক হোসেন, টিইউসির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মন্টু ঘোষ, সাদেকুর রহমান শামীম, আব্দুল মানান, সায়েরা খাতুন, নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম, মহানগর নেতা খাইরুল মামুন মিন্টু, মুর্শিকুল ইসলাম শিমুল, ইনসাবের সাংগঠনিক সম্পাদক আলী হোসেন ও হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াত।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..