রমেন্দ্র সরকারের মৃত্যুতে ক্ষেতমজুর সমিতির শোক

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা প্রতিবেদক : বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির প্রতিষ্ঠাকালীন সদস্য, কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা, নেত্রকোণা জেলার ক্ষেতমজুর আন্দোলনের অন্যতম পুরোধা, ভাসান পানির আন্দোলনের নেতা রমেন্দ্র নারায়ণ সরকারের মৃত্যুতে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি কেন্দ্রীয় কমিটি গভীর শোক প্রকাশ করেছে। এক বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা ফজলুর রহমান, কার্যকরী সভাপতি অ্যাডভোকেট আনোয়ার হোসেন রেজা ও সাধারণ সম্পাদক অর্ণব সরকার এক বিবৃতিতে বলেন, প্রবীণ ক্ষেতমজুর নেতা, গরীব, মেহনতি মানুষের অধিকার আদায়ের অন্যতম নেতা রমেন্দ্র নারায়ণ সরকার আজীবন বঞ্চিত মানুষের পক্ষে লড়াই করে গেছেন। প্রবীন বিপ্লবী রমেন্দ্র নারায়ণ সরকারের মৃত্যুতে সিপিবি, নেত্রকোণা জেলা কমিটি, বারহাট্টা উপজেলা কমিটি, ক্ষেতমজুর সমিতি নেত্রকোণা জেলা কমিটির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..