শোক

কমরেড নুরুল ইসলাম

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও কৃষক সমিতি কিশোরগঞ্জ জেলা কমিটির অন্যতম নেতা কমরেড নুরুল ইসলাম মৃত্যুবরণ করেছেন। দীর্ঘদিন ধরে তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে অবস্থান করছিলেন। অসুস্থ শরীর নিয়েও তিনি বিভিন্ন কর্মসূচিতে যোগদান করতেন। তিনি দীর্ঘদিন ঢাকাতে বস্তিবাসী ইউনিয়নের নেতৃত্বে ছিলেন। করোনা মহামারির সময় তিনি সপরিবারে গ্রামের বাড়িতে চলে যান। সেখানে তিনি পার্টি ও কৃষক সমিতির কাজের সাথে যুক্ত হন। কিশোরগঞ্জের কটিয়াদী আসন থেকে সিপিবির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। কমরেড নূরুল ইসলামের মৃত্যুতে জেলা সিপিবি ও কৃষক সমিতিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..