ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি গোলরক্ষক সালিম নিহত

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

একতা বিদেশ ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনি গোলরক্ষক সালিম আল-আশকার নিহত হয়েছেন। ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের (পিএফএ) বিবৃতির বরাত দিয়ে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে। পিএফএ বলেছে, দখলদার বাহিনীর ছোড়া গুলিতে আল-আশকার নিহত হন। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েল যুদ্ধ শুরু করার পর থেকে উপত্যকাটিতে এখন পর্যন্ত নিহত হয়েছেন কয়েক শ ফিলিস্তিনি ক্রীড়াবিদ ও ক্রীড়া ব্যক্তিত্ব। তাঁদেরই একজন গোলরক্ষক সালিম। সংস্থাটির তথ্য অনুযায়ী, ইসরায়েলের এ আগ্রাসনে এখন পর্যন্ত এক হাজারের বেশি ফিলিস্তিনি ক্রীড়াবিদ প্রাণ হারিয়েছেন।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..