বাজেটে ক্ষেতমজুরদের জন্য বিশেষ বরাদ্দের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
বাজেটে ক্ষেতমজুরদের জন্য বিশেষ বরাদ্দ, ষাটোর্ধ মজুরদের বিনা জমায় পেনশন প্রদান, ক্ষেতমজুরদের রেশনিং চালু, চিকিৎসা ও সন্তানের শিক্ষা নিশ্চত, হামে শিশুমৃত্যুর জন্য দায়িদের বিচার, যুক্তরাষ্ট্রের সাথে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ও শিশু রামিসা হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি। সম্প্রতি গানাসাস মার্কেটের সামনে জেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি ময়নুল কবীর মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য মিহির ঘোষ, ক্ষেতমজুর সমিতির গাইবান্ধা জেলা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য এমদাদুল হক মিলন, মশিউর রহমান মইশাল। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিপিবি জেলা সাধারণ সম্পাদক মুরাদ জামান রব্বানী, কৃষক সমিতি জেলা সভাপতি ছাদেকুল ইসলাম মাস্টার প্রমুখ। বিজ্ঞপ্তি

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..