যুব ইউনিয়ন খুলনা জেলা কমিটির সভা
বাংলাদেশ যুব ইউনিয়ন খুলনা জেলা কমিটি সভা গত ১৩ জুন সকাল ১০টায় সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা কমিটির সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ভবেশ রায়ের সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য নিত্যানন্দ ঢালী।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সহ-সভাপতি জামাল হোসেন, আজিজুল ইসলাম ও রাজ্জাক সরদার, সহ-সাধারণ সম্পাদক রামপ্রসাদ রায়, সাংগঠনিক সম্পাদক রাজন ফকির, অর্থ সম্পাদক মিঠুন মণ্ডল, সমাজকল্যাণ সম্পাদক সোহাগ শেখ, ক্রীড়া সম্পাদক শেখ সাখাওয়াৎ তানভীর, সদস্য পৃথ্বিরাজ ঘরামী, সোহাগ শেখ প্রমুখ।
সম্মেলন পরবর্তী খুলনা জেলা যুব ইউনিয়নের নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয় এদিন। সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং একই সঙ্গে সংগঠনকে আরো গতিশীল করার জন্য নানান কর্মসূচি গ্রহণ করা হয়। বিজ্ঞপ্তি
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন