সিপিবি খুলনা মহানগর কমিটির সভা
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কর্মসূচি ‘মিট দ্যা কমরেডস’ পালনের লক্ষ্যে গত ৭ জুন বিকেল ৬টায় দলীয় কার্যালয়ে সিপিবি মহানগরের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়।
মহানগর কমিটির সভাপতি এইচ এম শাহাদাৎএর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিত্যানন্দ ঢালী’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সম্পাদকমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা কিংশুক রায়, মোস্তাফিজুর রহমান রাসেল, সদস্য মিজানুর রহমান বাবু, তোফাজ্জেল হোসেন, ফজলুর রহমান, অধ্যাপক সঞ্জয় সাহা, সৈয়দ রিয়াস আলী রিয়াজ প্রমুখ।
সভায় সাংগঠনিক বিষয় আলোচনা শেষে কেন্দ্রীয় কর্মসূচি পালনে ১৯ জুন বিকেল ৪টায় খুলনা প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘মিট দ্যা কমরেডস’ অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় মহানগর সকল পার্টি সদস্য, প্রার্থী সদস্য, কর্মী ও শুভানুধ্যায়ীর যথাসময়ে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তি
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন