বগুড়ার শেরপুরে সিপিবির বিক্ষোভ
গত ১৩ জুন বিকাল ৫টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বগুড়া জেলার শেরপুর উপজেলা কমিটির উদ্যোগে পথসভা উপজেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হরি শংকর সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্রীকান্ত মাহাতোর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন, সিপিবি বগুড়া জেলা কমিটির সভাপতি আমিনুল ফরিদ, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম, সহ -সাধারণ সম্পাদক সাজেদুর রহমান ঝিলাম, বীর মুক্তিযোদ্ধা নিমাই ঘোষ প্রমুখ।
পথসভায় বক্তারা বলেন, প্রস্তাবিত বাজেট বড় ফাঁপা বাজেট, এই বাজেটে জীবনযাত্রার ব্যয় কমানো, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ঊর্ধ্বগতি রোধকল্পে এবং দেশে বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কোন আশাবাদসহ কোনো দিক নির্দেশনা নেই। বক্তাগণ আরও বলেন, সরকার প্রস্তাবিত বাজেটে করের জাল বিস্তৃত করার যেই নীতি গ্রহণ করেছে সেই নীতিতে শ্রমিক ও শ্রমজীবী মানুষ, কৃষক, ক্ষেতমজুর, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, চাকুরিজীবী, ছোট ও মাঝারি ব্যবসায়ী সকলেই ক্ষতিগ্রস্থ হবে।
প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ প্রদানের সিদ্ধান্ত দেশে সর্বস্তরে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনে দুর্নীতিবাজ ও দস্যুদের উৎসাহিত করবে এবং দেশে গণতান্ত্রিক সুশাসনের সংকট তৈরি করবে বলে মন্তব্য করেন তারা। বিজ্ঞপ্তি
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন