জননিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থ : ছাত্র ইউনিয়ন
একতা প্রতিবেদক :
সারাদেশে ক্রমাগত ধর্ষণ, নারী নিপীড়নের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ছাত্র ইউনিয়ন নেতারা বলেছেন, সরকারের প্রধানতম দায়িত্ব জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। কিন্তু জননিরাপত্তা নিশ্চিত করতে এই সরকার পুরোপুরি ব্যর্থ। যার ফলে মব সংস্কৃতি ও নারী, শিশু নিগ্রহের ভয়াল ঘটনার পুনরাবৃত্তি ঘটেই চলেছে। অবিলম্বে এই সকল অপরাধে সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। এবং নারী, শিশু ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিয়ে পদত্যাগ করতে হবে।
রামিসাসহ সারাদেশে অব্যাহত নারী-শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং বিচারের দাবিতে গত ২১ মে বিকেল পাঁচটায় ঢাকার পল্লবীতে ছাত্র ইউনিয়ন এক বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানায়।
ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি সালমান রাহাতের সভাপতিত্বে ও ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ’র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সংসদের স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক রাকিবুল হাসান সুজন এবং কেন্দ্রীয় সংসদের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক এনামুল হাসান অনয় প্রমুখ।
বক্তারা বলেন, বিগত সময়ের লড়াই সংগ্রামের ধারাবাহিকতায় আমরা জেনেছি এই দেশের ছাত্ররা রাজপথে নামলে, গণমানুষ একবার রাজপথে নেমে আসলে ব্যবস্থার বদল হবেই। ইতিহাসের সেই স্বাক্ষ্য মাথায় রেখেই সরকারকে মনে করিয়ে দিতে চাই- যেখানে আপনাদের ব্যর্থতার শুরু সেখান থেকেই পতনের দিনক্ষণ ঘনিয়ে আসবে, একবার যদি আমরা সবাই মিলে রাজপথে নেমে আসি তবে বিচার, প্রতিকার আর আপনাদের পালানোর পথ আমরাই রচনা করবো।
শেষের পাতা
সংসদ ভবনে আমেরিকার স্বাধীনতা দিবস আয়োজন প্রতিবাদ সিপিবির
ব্রাহ্মণবাড়িয়ায় উদীচী শিল্পীগোষ্ঠীর মানববন্ধন
৭ দিনের সংবাদ
মুক্তিযুদ্ধের চেতনায় সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠার লড়াই অব্যাহত রাখবে উদীচী
রাজবাড়ীতে উদীচীর বর্ষা উৎসব
শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম জোরদারের আহ্বান
জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার নির্ধারণের দাবি
ভেঙে ফেলা হলো বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মরণে নির্মিত ভাস্কর্য
দেশের স্বার্থবিরোধী সব চুক্তি বাতিল করতে হবে : সিপিবি
ক্ষেতমজুরদের অধিকার আদায়ের আন্দোলন জোরদার করতে হবে
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন