ক্ষেতমজুরদের অধিকার আদায়ের আন্দোলন জোরদার করতে হবে

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
রংপুর সংবাদদাতা : বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি রংপুর বিভাগীয় সমন্বয় কমিটির বর্ধিত সভা গত ১১ জুলাই রংপুরে অনুষ্ঠিত হয়। প্রবীণ ক্ষেতমজুর নেতা ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. ফজলুর রহমান। সভায় আলোচনা করেন রংপুর জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য শাহীন রহমান, শাহাদাত হোসেন খোকা, জেলা সাধারণ সম্পাদক ডা. রেজাউল ইসলাম রাজু, দিনাজপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য হাফিজার রহমান, কুড়িগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক আখতারুল ইসলাম রাজু, লালমনিরহাট জেলার নেতা কাজী রেজাউল ইসলাম, গাইবান্ধা জেলা কমিটির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নেতা এমদাদুল হক মিলন, আমিনুল ইসলাম পিপুল, নীলফামারীর মণিসিং রায়, সংগঠনের প্রবীণ নেতা একলাছুর রহমান চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রবীণ সিপিবি নেতা শাহাদাত হোসেন। সভায় নেতৃবৃন্দ বলেন, ক্ষেতমজুরসহ গ্রামীণ মজুর ও তাদের পরিবারের সদস্যরা অনিশ্চিত জীবন অতিবাহিত করছে। দেশের বিভিন্ন অঞ্চলে গ্রামীণ মজুররা বর্তমানে কর্মহীন অবস্থায় আছেন। বর্তমান বাজেটে তাদের জন্য রেশন, পেনশন, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থানের জন্য বরাদ্দ রাখা হয়নি। সুতরাং ক্ষেতমজুরসহ গ্রামীণ মজুরদের নিজেদের অধিকার আদায়ে লড়াইয়ের বিকল্প নেই। গ্রামে গ্রামে ক্ষেতমজুর সমিতি গড়ে তোলার আহ্বান জানান নেতৃবৃন্দ। গ্রামীণ কর্মসূচি ও প্রকল্পের বরাদ্দে অতীতের মতো লুটপাট যেন আর না হয় তা নিশ্চিত করতে হবে। ইতিমধ্যে ফ্যমিলি কার্ড, কৃষি কার্ড, প্রণোদনার জন্য যে তালিকা করা হয়েছে তাতে যথেষ্ট দুর্নীতির খবর বের হয়ে আসছে। দুর্নীতি বন্ধ করে প্রকৃত দরিদ্র মানুষের মধ্যে বরাদ্দ বুঝিয়ে দাবি করেন নেতৃবৃন্দ। সভায় নেতৃবৃন্দ ক্ষেতমজুরসহ গ্রামীণ মজুরদের গ্রামে সারা বছর কাজ ও ন্যায্য মজুরির নিশ্চিত করার দাবি জানান।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..