দেশের স্বার্থবিরোধী সব চুক্তি বাতিল করতে হবে : সিপিবি

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা প্রতিবেদক : রাজধানী সূত্রাপুরে ‘সাম্রাজ্যবাদী আধিপত্য রুখে দাঁড়াও, আমেরিকার সাথে সর্বনাশা বাণিজ্য চুক্তি বাতিল করো’, ‘অর্থনৈতিক করিডোরের নামে অসম চুক্তি ও ভূ-রাজনৈতিক ঝুঁকি সৃষ্টি করা যাবে না’, ‘বাংলাদেশের সার্বভৌমত্ব, অর্থনীতি ও বন্দর রক্ষা করো’ এসব দাবিতে সিপিবি সূত্রাপুর থানা কমিটি বিক্ষোভ করে। গত ১৭ জুলাই বিকালে বিক্ষোভটি অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, বর্তমানে দেশ এক সংকটে আছে। এই সংকট আরো ঘণিভূত করে দিচ্ছে সাম্রাজ্যবাদী শক্তিগুলো। দেশের স্বার্বভৌমত্ব রক্ষায় আজ দেশের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। যুদ্ধবাজ আমেরিকা মানবতার শত্রু আর এই শত্রুর সাথে কোন চুক্তি নয়, কোন বন্ধুত্ব নয়। অসম বাণিজ্যচুক্তি, করিডোর, সমুদ্রবন্দর বিদেশীদের কাছে ইজারা দেয়া, ট্রানজিটসহ দেশের স্বার্থবিরোধী সব চুক্তি বাতিল করতে হবে। দেশ বাঁচাতে জনগণকে সাথে নিয়ে লড়াই সংগ্রাম জরুরি হয়ে গেছে। সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি সূত্রাপুর থানা কমিটির সভাপতি বিকাশ সাহা। থানা কমিটির সহকারী সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, থানা কমিটির সাধারণ সম্পাদক গোলাম রাব্বী খান, ছাত্রনেতা প্রিজম ফকির প্রমুখ। বিকাশ সাহা বলেন, আমেরিকার সাথে অসম বাণিজ্য চুক্তি দেশের অর্থনীতিকে আরো বিপর্যস্ত করবে। করিডোরের নামে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলে দিচ্ছে সরকার। আমেরিকা এশিয়াতে তার অধিপত্য আরো বিস্তার করতে চায়, তাই বাংলাদেশের বন্দর এবং ঘাটি করার জন্য তাদের জমি দরকার। নানান চুক্তির মাধ্যমে আমেরিকা তা বাস্তবায়ন করছে। গোলাম রাব্বী খান বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে এই আমেরিকা আমাদের বিরোধিতা করেছে, পাকিস্তানকে সহযোগিতা করেছে। স্বাধীন বাংলাদেশেও তারা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য হুমকি।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..