পলাশবাড়ী হোসেনপুরে ক্ষেতমজুর সমিতির হাটসভা
গাইবান্ধা সংবাদদাতা :
বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলা কমিটির উদ্যোগে গত ১১ মে সন্ধ্যায় পলাশবাড়ি উপজেলার হোসেনপুর ইউনিয়নের শাহিনদহ গ্রামের সবজি বাজারে ক্ষেতমজুর সমাবেশ ও হাটসভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় ক্ষেতমজুর নেতা আব্বাস আলীর সভাপতিত্বে সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য এমদাদুল হক মিলন। আরো বক্তব্য রাখেন, ক্ষেতমজুর নেতা শেখ ছলেমান আলী, হামিদুল ইসলাম, শ্রমিক নেতা, আব্দুল মজিদ প্রমুখ।
সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাসদ পলাশবাড়ি উপজেলার সমন্বয়ক আলীউল ইসলাম বাদল, সিপিবি পলাশবাড়ী উপজেলার সভাপতি আব্দুল্লাহ আদিল-নান্নু, পলাশবাড়ি কৃষক সমিতির সভাপতি মিজানুর রহমান খান সুজন।
সমাবেশটি সঞ্চালনা করেন ইয়াদুল ইসলাম সাজু মাস্টার। সমাবেশ থেকে ক্ষেতমজুরদের সারা বছরের কাজের দাবি জানানো হয়। বক্তারা ষাটোর্ধ্ব বয়স্ক ক্ষেতমজুরদের জন্য ১০ হাজার টাকা মাসিক পেনশনের দাবি করেন। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা মাসে দশ হাজার টাকা প্রদানের দাবিও করা হয়। সবশেষে গ্রামেগঞ্জে সর্বত্র ক্ষেতমজুরের গণসংগঠন শক্তিশালী করার জন্য হাটে আগত জনগণের প্রতি আহ্বান জানানো হয়।
শেষের পাতা
দেশের স্বার্থবিরোধী সব চুক্তি বাতিল করতে হবে : সিপিবি
ক্ষেতমজুরদের অধিকার আদায়ের আন্দোলন জোরদার করতে হবে
শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম জোরদারের আহ্বান
জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার নির্ধারণের দাবি
ভেঙে ফেলা হলো বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মরণে নির্মিত ভাস্কর্য
রাজবাড়ীতে উদীচীর বর্ষা উৎসব
সংসদ ভবনে আমেরিকার স্বাধীনতা দিবস আয়োজন প্রতিবাদ সিপিবির
ব্রাহ্মণবাড়িয়ায় উদীচী শিল্পীগোষ্ঠীর মানববন্ধন
৭ দিনের সংবাদ
মুক্তিযুদ্ধের চেতনায় সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠার লড়াই অব্যাহত রাখবে উদীচী
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন