ডা. নাসিরের ওপর প্রাণঘাতী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ
একতা প্রতিবেদক :
গত ১৫ মে শরীয়তপুর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় প্রাণঘাতী হামলার শিকার হন ডা. নাসির। হার্ট অ্যাটাকে একজন রোগীর মৃত্যুকে কেন্দ্র করে দুর্বৃত্তরা তাঁর উপর হামলা করে গুরুতর জখম করে এবং তাঁকে চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে হেলিকপ্টারে করে ঢাকায় স্থানান্তর করতে হয়।
ডক্টরস ফর হেলথ এন্ড এনভায়রমেন্ট-এর সভাপতি অধ্যাপক ডা. মো. শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. সারওয়ার ইবনে সালাম এক বিবৃতিতে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান। ডাক্তার নেতারা বলেন, আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থার বিদ্যমান কাঠামোয় সীমিত সম্পদ ও জনবলের উপর ভিত্তি করে সরকারি হাসপাতালে চিকিৎসকরা সাধ্যমত সর্বোচ্চ সেবা প্রদান করছে। এরপরেও এই ধরনের আক্রমণ স্বাস্থ্য সেবা প্রদানে ডাক্তারদের প্রবল নিরাপত্তাহীন করছে যা কোনভাবেই গ্রহণযোগ্য নয়; একই সাথে জনগনের চিকিৎসাসেবা প্রাপ্তিকে ব্যহত করছে। এই ধরনের ঘটনা দেশে আইনের শাসনকে প্রশ্নবিদ্ধ করছে যার আশু প্রতিকার দরকার।
তারা আহত চিকিৎসক ডা. নাসিরের দ্রুত আরোগ্য কামনা করেন। দেশের জনগণের সুষ্ঠু স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে সব স্বাস্থ্য স্থাপনায় যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
শেষের পাতা
ভেঙে ফেলা হলো বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মরণে নির্মিত ভাস্কর্য
দেশের স্বার্থবিরোধী সব চুক্তি বাতিল করতে হবে : সিপিবি
ক্ষেতমজুরদের অধিকার আদায়ের আন্দোলন জোরদার করতে হবে
শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম জোরদারের আহ্বান
জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার নির্ধারণের দাবি
৭ দিনের সংবাদ
মুক্তিযুদ্ধের চেতনায় সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠার লড়াই অব্যাহত রাখবে উদীচী
রাজবাড়ীতে উদীচীর বর্ষা উৎসব
সংসদ ভবনে আমেরিকার স্বাধীনতা দিবস আয়োজন প্রতিবাদ সিপিবির
ব্রাহ্মণবাড়িয়ায় উদীচী শিল্পীগোষ্ঠীর মানববন্ধন
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন