শ্রমিক আন্দোলনে আব্দুস সালাম বাবুলের ভূমিকা অপরিসীম
নারায়ণগঞ্জ সংবাদদাতা :
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) নারায়ণগঞ্জ জেলা কমিটির আইন ও দরকষাকষি সম্পাদক শ্রমিক নেতা আব্দুস সালাম বাবুলের মৃত্যুতে টিইউসি নারায়ণগঞ্জ জেলা কমিটির আয়োজিত শোকসভায় বক্তারা বলেছেন, শ্রমিক নেতা আব্দুস সালাম বাবুল খুব ভালো মনের মানুষ ছিলেন। সব সময় হাসিখুশি ও আন্তরিক ছিলেন। তিনি দীর্ঘদিন যাবত নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলনে অনন্য ভূমিকা রেখেছেন। পেশায় আইনজীবী সহকারী হলেও শ্রমিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামে তিনি ছিলেন নিবেদিত প্রাণ। গত ২৯ এপ্রিল রাতে তার ওপর সংগঠনের অর্পিত দায়িত্ব ছিল সোনারগাঁও এলাকায় মে দিবসের পোস্টার লাগানো, সেই কাজ শেষ করে বাড়ি যাওয়ার পরেই সে হার্টের সমস্যা অনুভব করে এবং ঘন্টা দুই পরেই মৃত্যুবরণ করেছেন।
গত ২২ মে বিকেল ৪টায় বিবি রোডের সিটি দোয়েল প্লাজায় (৫ তলা) সংগঠনের জেলা কার্যালয়ে এ শোকসভা করা হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম, বক্তব্য রাখেন টিইউসি কেন্দ্রীয় কমিটির সদস্য মন্টু ঘোষ, সিপিবি জেলা কমিটির সভাপতি শিবনাথ চক্রবর্তী, টিইউসির জেলা কমিটির সাবেক সভাপতি আ. হাই শরীফ, জেলা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক এম এ শাহীন, সদস্য দুলাল সাহা, সাবেক যুব নেতা শিশির চক্রবর্তী, জেলা কমিটির সাধারণ সম্পাদক সজিব শরীফ প্রমুখ।
নেতৃবৃন্দ আরও বলেন, আব্দুস সালাম বাবুল শ্রমিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যে অনন্য ভূমিকা রেখে গেছেন তা আমাদের কাছে অনুকরণীয়। বর্তমান সময়ে দেশের শ্রমিক মেহনতি মানুষ চরম সংকটে মানবেতর জীবন-যাপন করছে। নিত্যপণ্যের দাম বেড়েছে, গাড়ি ভাড়া ও বাড়ি ভাড়া বেড়েছে কিন্তু শ্রমিকদের মজুরি বাড়েনি। ফলে বাড়তি ব্যয়ের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। শ্রমিকের মজুরি বৃদ্ধি, নিরাপত্তা ও মানবিক মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করার লক্ষ্যে ব্যাপক শ্রমিকদের সংগঠিত করে বৃহত্তর লড়াই সংগ্রাম গড়ে তোলার কাজে নেতাকর্মীদের আত্মনিয়োগ করার আহ্বান জানান নেতৃবৃন্দ।
শেষের পাতা
৭ দিনের সংবাদ...
ময়মনসিংহে সিপিবির সুধী সমাবেশ
ডা. নাসিরের ওপর প্রাণঘাতী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ
পলাশবাড়ী হোসেনপুরে ক্ষেতমজুর সমিতির হাটসভা
জাবিতে ধর্ষণবিরোধী আন্দোলনে ছাত্র ইউনিয়নের সংহতি
‘মুল্লুক চলো’ : চা-শ্রমিক দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের দাবি
শিক্ষাখাতে সরকার প্রতিশ্রুত জিডিপির ৬ শতাংশ বরাদ্দ দিতে হবে
‘মোটরসাইকেলে অতিরিক্ত কর আরোপের সিদ্ধান্ত গণবিরোধী’
শ্রমিকদের জন্য রেশন নিশ্চিত করতে বাজেটে বিশেষ বরাদ্দ দাও : স্কপ
শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের দাবিতে সমাবেশ
জননিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থ : ছাত্র ইউনিয়ন
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন