‘মোটরসাইকেলে অতিরিক্ত কর আরোপের সিদ্ধান্ত গণবিরোধী’

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা প্রতিবেদক: সরকারের সাম্প্রতকি বাজেটে মোটরসাইকেলে (বাইক) ক্রয়ের ওপর অতিরিক্ত কর, শুল্ক এবং নিবন্ধন ফি বৃদ্ধির সিদ্ধান্তের তীব্র প্রতবিাদ জানিয়েছে বাংলাদেশ যুব ইউনিয়ন ঢাকা মহানগর দক্ষিণ। এই সিদ্ধান্ত দেশের মধ্যবিত্ত, নিম্ন-মধ্যবত্তি এবং তরুণ প্রজন্মের র্কমসংস্থানের ওপর এক বড় আঘাত হিসেবে অভহিত করছে বলে মনে করছেন তারা। এক বিবৃতিতে যুব ইউনিয়ন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শাহীন ভূইয়া ও সাধারণ সম্পাদক জীবন কুমার সাহা বলেন, বাংলাদেশে মোটরসাইকলে এখন আর কোনো বিলাসবহুল পণ্য নয়। দেশের গণপরবিহন সংকটের এই সময়ে সাধারণ চাকুরিজীবী, শিক্ষার্থী এবং মধ্যবিত্তের যাতায়াতের প্রধান ও সাশ্রয়ী বাহন এটি। একই সাথে দেশের লক্ষ লক্ষ তরুণ রাইড শেয়ারিং বা ফুড ডেলিভারির মতো পেশার সাথে যুক্ত হয়ে র্কমসংস্থান সৃষ্টি করেছে। বাইকের ওপর অতিরিক্ত কর আরোপ করার অর্থ হলো সাধারণ মানুষের যাতায়াত খরচ বাড়িয়ে দেওয়া এবং তরুণদের উর্পাজনের পথ বন্ধ করা। নেতৃবৃন্দ আরো উল্লেখ করনে, মোটরসাইকেল যখন দেশের বেকার যুবকদের র্কমসংস্থান সৃষ্টি করছে, ঠিক তখনই এই ধরনের অতিরিক্ত কর আরোপ ফলে দেশের বেকার যুবকদের আত্মর্কমসংস্থানকে হুমকির মুখে ফেলবে। এর ফলে বেকারত্বের সংখ্যা বেড়ে যাবে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..