শ্রমিক নেতা আব্দুস সালাম বাবুলের মৃত্যুতে শোক
একতা প্রতিবেদক :
গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য আব্দুস সালাম বাবুল আর নেই।
তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতৃবৃন্দ।
গত ২৯ এপ্রিল রাতে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে সোনারগাঁও তাঁর বাড়িতে গিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টিসহ অন্যান্য পার্টি ও গণসংগঠনগুলোর নেতৃবৃন্দ তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
সংক্ষিপ্ত আলোচনা করেন, সিপিবির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ক্বাফী রতন, কেন্দ্রীয় কমিটির সদস্য মণ্টু ঘোষ, নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শিবনাথ চক্রবর্তী, সাবেক সভাপতি জিয়া হায়দার ডিপটি, সাবেক সভাপতি হাফিজুল ইসলাম, ইকবাল হোসেন প্রমুখ।
উপস্থিত ছিলেন, সিপিবির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য রাগিব আহসান মুন্না, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাদেকুর রহমান শামীম, কেন্দ্রীয় কমিটির সদস্য দুলাল সাহা, কেন্দ্রীয় সংগঠক ও মুন্সিগঞ্জ জেলা কমিটির সভাপতি শ. ম. কামাল হোসেন, বাসদ নেতা বেলায়েত হোসেন, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডা. সামছুল আলম, সিপিবি জাতীয় পরিষদ সদস্য বিমল কান্তি দাস, জেলা কমিটির সাধারণ সম্পাদক এম এ শাহীনসহ বিভিন্ন থানা কমিটির নেতৃবৃন্দ।
কমরেড আব্দুস সালাম বাবুল ছিলেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক। তিনি প্রায় ৪০ বছর ধরে বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। জাতীয় সংসদ নির্বাচনে সোনারগাঁও আসন থেকে একাধিক বার তিনি সিপিবির হয়ে সংসদ সদস্য পদে নির্বাচন করেছেন।
পরে এক শোক বিবৃতিতে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় সভাপতি মন্টু ঘোষ ও সাধারণ সম্পাদক সাদেকুর রহমান শামীম বলেন, দেশের শ্রমিকদের অধিকার আদায়ের লড়াই ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার লড়াইয়ে শ্রমিক নেতা আব্দুস সালামের অবদান জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।
প্রথম পাতা
সিপিবির পথ পরিক্রমণের তথ্য-কণিকা
অবিলম্বে গার্মেন্ট শ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ড গঠন করতে হবে
বাণিজ্য চুক্তি বাতিল করতে সরকারকে বাধ্য করতে হবে
বাণিজ্য চুক্তি নিয়ে সংসদে আলোচনা করতে না দেওয়ার নিন্দা
হাওরের পারে পারে কাঁদছে কৃষক
ক্ষতিগ্রস্ত কৃষকদের রক্ষায় দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি
মে দিবসের শুভেচ্ছা
দেশবিরোধী-অসম চুক্তি কার্যকর হওয়ার আগেই বাতিল কর
সমাজতন্ত্র প্রতিষ্ঠার লড়াইকে অগ্রসর করতে হবে
বজ্রপাতে মৃত্যু বন্ধে কার্যকর ব্যবস্থার দাবি ক্ষেতমজুর সমিতির
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন