সারাদেশে কাস্তে মার্কার প্রার্থীদের মনোয়নপত্র দাখিল

একতা প্রতিবেদক

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

ফরিদপুর-৩ আসনে রফিকুজ্জামান লায়েক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে বিভিন্ন আসনে সিপিবি মনোনীত কাস্তে মার্কার প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। এসময় কাস্তে মার্কার প্রার্থীরা বলেন, ‘নির্বাচনে আমরা বিজয়ী হলে একটি গণতান্ত্রিক, দুর্নীতিমুক্ত ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার সংগ্রামকে এগিয়ে নেব। আমরা দেখেছি, নির্বাচিত হলেই অনেক জনপ্রতিনিধি জমিদার বা সুবিধাভোগী শ্রেণিতে পরিণত হন। কিন্তু সিপিবির নির্বাচিত প্রতিনিধিরা কখনোই সে পথে হাঁটেন না। আমরা ব্যক্তিগত কিংবা গোষ্ঠীস্বার্থের কথা চিন্তা না করে সর্বদা জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে দায়িত্ব পালন করব। এই কারণেই বর্তমান নীতিহীন রাজনৈতিক সময়ে নীতিনিষ্ঠ রাজনৈতিক শক্তি হিসেবে কমিউনিস্ট পার্টি মনোনীত প্রার্থীরা কাস্তে মার্কা নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছে।’ সিপিবি নেতারা বলেন, দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সকল রাজনৈতিক দলের জন্য সমান

নেত্রকোনা-৪ আসনে জলি তালুকদার
সুযোগ নিশ্চিত করার দাবি জানান প্রার্থীরা। ঢাকা-৮ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে সিপিবি মনোনীত কাস্তে মার্কার প্রার্থী ত্রিদ্বীপ কুমার সাহা মনোনয়নপত্র দাখিল করেছেন। গত ২৮ ডিসেম্বর ২০২৫ বিকেল চারটায় রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরীর নিকট মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন সিপিবির সভাপতিমণ্ডলীর সদস্য, রাকসুর সাবেক ভিপি রাগিব আহসান মুন্না, পার্টির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সিপিবি ঢাকা মহানগর দক্ষিণ জেলা কমিটির সভাপতি সাইফুল ইসলাম সমীর, কেন্দ্রীয় কমিটির সদস্য আসলাম খান, বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি খান আসাদুজ্জামান মাসুম, সিপিবি নেতা হযরত আলী, অ্যাডভোকেট এ কিউ এম কাদের, আব্দুল হাশিম কবির, উত্তম ভৌমিক প্রমুখ। এ সময় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন, বাংলাদেশ হকার্স ইউনিয়নসহ বিভিন্ন প্রগতিশীল গণসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত গণমাধ্যম কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে মনোনয়নপত্র দাখিল পরবর্তী তাৎক্ষণিক

গাইবান্ধা-২ আসনে মিহির ঘোষ
প্রতিক্রিয়ায় ত্রিদ্বীপ সাহা বলেন, ‘সকল প্রার্থীর জন্য নির্বাচনে সমান সুযোগ নিশ্চিত করা নির্বাচন কমিশনের দায়িত্ব। একটি শান্তিপূর্ণ ও অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য গোটা বাংলাদেশ অপেক্ষা করে আছে।’ নিজের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে ত্রিদ্বীপ সাহা বলেন, ঢাকা-৮ এর মানুষ মাফিয়াতন্ত্র ও স্বাধীনতা বিরোধী শক্তিকে প্রত্যাখ্যান করে নিশ্চয়ই উপযুক্ত প্রতিনিধি নির্বাচিত করবে। নিজেকে মেহনতি মানুষের অধিকার আদায়ের জন্য সদা নিবেদিত উল্লেখ করে কাস্তে মার্কার প্রার্থী বলেন, শোষণমুক্তি-গণতন্ত্র ও অসাম্প্রদায়িক সমাজের জন্য লড়াইয়ের অংশ হিসেবে তিনি নির্বাচন করছেন। তিনি নির্বাচিত হয়ে সময় বদলের সংগ্রাম অগ্রসর করবেন বলে জানান। এসময় উপস্থিত গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, বামপন্থি ও সমাজতন্ত্রিরা সবার জন্য নিরাপদ, ভয় মুক্ত, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও শোষণ-বৈষম্যহীন সমাজ গড়ার গড়ার সংগ্রামে অবিচল ছিল এবং সদা নিবেদিত থাকবে।

ময়মনসিংহ-৪ আসনে অ্যাড. এমদাদুল হক মিল্লাত
তিনি নীতিহীন ও সুবিধাবাদী রাজনীতির বিপরীতে রাজনীতিতে নীতিনিষ্ঠ অবস্থান বজায় রেখে সংগ্রাম অগ্রসর করার প্রত্যয় ব্যক্ত করেন। কাস্তে মার্কার প্রার্থী ত্রিদ্বীপ কুমার সাহা ঢাকা-৮ সংসদীয় আসনের সকলের কাছে ভোট ও সমর্থন কামনা করেন। আসন্ন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকার ও নির্বাচন কমিশন তাদের যথাযথ দায়িত্ব পালন করবেন বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। ঢাকা-১৫ ঢাকা-১৫ আসনে সিপিবির কাস্তে মার্কার প্রার্থী ডা. সাজেদুল হক রুবেলের মনোনয়নপত্র জমা দিয়েছেন। গত ২৮ ডিসেম্বর সিপিবি ঢাকা মহানগর উত্তরের সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেলের নেতৃত্বে এবং সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সের উপস্থিতিতে ঢাকা-১৫ আসনে সিপিবির প্রার্থী ডা. সাজেদুল হক রুবেল নির্বাচন কমিশনের কার্যালয়ে তার মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আরও উপস্থিত ছিলেন ডা. সাজেদুল হক রুবেলের প্রধান নির্বাচনী এজেন্ট আলী কাউসার মামুন এবং সিপিবি ঢাকা মহানগর উত্তরের সদস্য রাসেল ইসলাম সুজন। মনোনয়নপত্র

নারায়ণগঞ্জ-৫ আসনে অ্যাড. মন্টু ঘোষ
জমা শেষে সিপিবির সাবেক সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স বলেন, কমিউনিস্ট পার্টি নীতিনিষ্ঠ রাজনৈতিক অবস্থান থেকে রাজনীতি করে। বর্তমান সময়ে দেশে যে নীতিহীন রাজনীতি চলছে, তার বিরুদ্ধে দাঁড়িয়েই সিপিবি নীতিনিষ্ঠতার রাজনীতি অগ্রসর করতে চায়। ক্ষমতা ও সুবিধাভোগের রাজনীতির বিপরীতে জনগণের স্বার্থকে প্রাধান্য দেওয়াই আমাদের লক্ষ্য। চট্টগ্রাম-৭ সিপিবি রাঙ্গুনিয়া উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড প্রমোদ বরন বড়ুয়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসাবে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। গত ২৯ ডিসেম্বর জেলা সহকারী রিটার্নিং অফিসারের কাছে তিনি মনোনয়ন পত্র জমা দেন। এসময় সিপিবি কেন্দ্রীয় কমিটি সদস্য মৃণাল চৌধুরী ও চট্টগ্রাম জেলা সভাপতি অশোক সাহা, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আজিম, সিপিবি নেতা আব্দুল আওয়াল, উপজেলা কমিটির সদস্য দিলীপ কুমার দাশগুপ্ত, বাবুল শীল উপস্থিত ছিলেন। জামালপুর-৪ জামালপুর-৪ আসনে সিপিবি মনোনীত কাস্তে মার্কার প্রার্থী

নওগাঁ-৪ আসনে ডা. ফজলুর রহমান
মেরিন ইঞ্জিনিয়ার জুয়েল মনোনয়নপত্র জমা দিয়েছেন। যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য, জেলা কমিটির সভাপতি এবং সরিষাবাড়ী উপজেলা কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মেরিন ইঞ্জিনিয়ার মাহবুব জামান জুয়েল কাস্তে মার্কা নিয়ে নির্বাচন করবেন সরিষাবাড়িতে। গত ২৯ ডিসেম্বর দুপুর ১২টায় মেরিন ইঞ্জিনিয়ার মাহবুব জামান জুয়েল উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসে মনোনয়নপত্র জমা দেন। এসময় তার সাথে ছিলেন সিপিবি সরিষাবাড়ী উপজেলা শাখার সাবেক সভাপতি আলতাফ হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ছাত্র ইউনিয়ন জেলা কমিটির আহ্বায়ক ফরিদ সরকার, উপজেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক সোয়াইফ সোহাগ। মনোনয়নপত্র জমা দিয়ে সিপিবি প্রার্থী বলেন, ‘আমি আজকে আমার নমিনেশন পেপার জমা দিলাম। গত ৫ আগস্ট আমরা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যাশা করেছিলাম। কিন্তু কাক্সিক্ষত প্রত্যাশা পূরণ হয় নাই। তাই আগামী নির্বাচনের মধ্য দিয়ে একটি বৈষম্যহীন বাংলাদেশ তৈরি হবে। সেই কাক্সিক্ষত মুক্তিযুদ্ধের

ঢাকা-১৫ আসনে ডা. সাজেদুল হক রুবেল
বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ পেতে কাস্তে মার্কায় ভোট কামনা করছি।’ তিনি আরও বলেন, ‘আমি আশাবাদি সরিষাবাড়ীবাসী এবং তরুণ ভোটারা একটা পরিবর্তন চায়। সিপিবি সবসময় পরিবর্তনে বিশ্বাসী। আমরা একাত্তর পরবর্তী সময় থেকেই গদির পরিবর্তন নয় নীতির পরিবর্তন চেয়ে এসেছি। কিন্তু ৫৫ বছর ধরে শুধু গদির পরিবর্তনই হয়েছে কিন্তু নীতির পরিবর্তন হয় নাই। কৃষক, শ্রমিক, ক্ষেতমজুর এবং গরীর মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হয় নাই। আমরা এইসব মানুষের ভাগ্যের পরিবর্তন চাই এবং কাস্তে মার্কায় ভোট কামনা করছি।’ ঝিনাইদহ-২ ঝিনাইদহ-২ আসনে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট-বাম গণতান্ত্রিক জোট সমর্থিত বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রার্থী জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু তোয়াব অপু গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দিয়েছেন। এসময় সিপিবি জেলা কমিটির সভাপতি স্বপন বাগচী, সহকারী সাধারণ সম্পাদক সুজন বিপ্লব, সম্পাদকমণ্ডলীর সদস্য তোফাজ্জ্বেল হোসেন লস্কর, জেলা কমিটির সদস্য প্রভাষক শাহাদাৎ হোসেন, বায়েজিদ চাষা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম-৭ আসনে প্রমোদ বড়–য়া
সিপিবি নেতৃবৃন্দ বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে যখন ব্যক্তিস্বার্থ আর ক্ষমতার পালাবদলই মুখ্য হয়ে দাঁড়িয়েছে, তখন ঝিনাইদহ-২ (সদর ও হরিণাকুণ্ডু) আসনে পরিবর্তনের এক নতুন বার্তা নিয়ে হাজির হয়েছেন গণতান্ত্রিক যুক্তফ্রন্ট-বাম গণতান্ত্রিক জোট সমর্থিত ও সিপিবি মনোনীত প্রার্থী আবু তোয়াব অপু। কাস্তে মার্কা এখানে কেবল একটি প্রতীক নয়, বরং এটি শোষিত মানুষের অধিকার, মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই গণঅভ্যুত্থানের অপূর্ণ আকাঙ্ক্ষা বাস্তবায়নের এক হাতিয়ার। একজন জনপ্রতিনিধির সবচেয়ে বড় যোগ্যতা তার অতীত ও মানুষের প্রতি দায়বদ্ধতা। আবু তোয়াব অপু ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঝিনাইদহ ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্র এবং ছাত্র আন্দোলনের পরীক্ষিত নেতা। সিপিবি ঝিনাইদহ জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু তোয়াব অপু তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে গণতান্ত্রিক আন্দোলনে নীতিনিষ্ঠ ভূমিকা রেখে চলেছেন।’ বক্তারা আরো বলেন, ২০০৭-এর ছাত্র বিদ্রোহ থেকে শুরু করে ২৪-এর গণঅভ্যুত্থান সবসময় তিনি রাজপথে ছিলেন। তিনি কোনো বসন্তের কোকিল

ঢাকা-৮ আসনে ত্রিদ্বীপ কুমার সাহা
নন, বরং ঝিনাইদহের মাটি ও মানুষের নেতা, যিনি বাঁওড় মৎস্যজীবী আন্দোলন এবং ভূমিহীন ক্ষেতমজুরদের ন্যায্য লড়াইয়ে সবসময় অগ্রভাগে থেকেছেন। সততা ও সাহসিকতাসম্পন্ন যুবক আবু তোয়াব অপু একজন সার্বক্ষণিক রাজনীতিক, যার কোনো ব্যক্তিগত বাণিজ্যিক আকাঙ্ক্ষা নেই। কলা ও পানের রাজধানীখ্যাত ঝিনাইদহের কলা ও পানকে আন্তর্জাতিক মানে পৌঁছে দিতে বিশেষ রপ্তানি শুল্ক প্রত্যাহার এবং প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা কেবল কাস্তে মার্কার প্রার্থীর ইশতেহারেই দেখা যায়। সিপিবি প্রার্থী অপু বলেন, ঝিনাইদহের অর্থনীতির প্রাণ হলো কৃষি। এখানকার ৭০ ভাগ মানুষ কৃষিনির্ভর। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সার, বীজ ও তেলের উচ্চমূল্য এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যে কৃষকরা আজ দিশেহারা। জিকে সেচ প্রকল্প ও আধুনিকায়নে পদ্মা নদীর পানি ব্যবহার করে জিকে সেচ প্রকল্পকে দুর্নীতিমুক্ত ও কার্যকর করার সুনির্দিষ্ট অঙ্গীকার রয়েছে সিপিবির। ঝিনাইদহ-২ আসনের ভোটারদের কাছে এটি কেবল একজন সংসদ নির্বাচনের সুযোগ নয়, বরং শোষণ ও

চাঁদপুর-৩ আসনে মো. জাহাঙ্গীর হোসেন
বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠার লড়াই। তাই আগামী নির্বাচনে কাস্তে মার্কায় ভোট দিয়ে শোষণমুক্ত নিরাপদ ও বাসযোগ্য ঝিনাইদহ গড়ে তোলার এই মহৎ সংগ্রামে সামিল হবার আহ্বান জানান। চাঁদপুর-৩ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনীত ও বাম গণতান্ত্রিক জোটের নেতৃত্বে নতুনভাবে গড়ে ওঠা গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত সিপিবি চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক, যুব ইউনিয়ন কেন্দ্রীয় প্রেসিডিয়াম মেম্বার ও বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি জাহাঙ্গীর হোসেন চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) নির্বাচনি এলাকার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। জেলা নির্বাচনি রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের হাতে মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, জেলা বাসদ সমন্বয়ক দীপালি রানী দাস, জেলা কমিউনিস্ট পার্টির সদস্য চন্দ্র শেখর মজুমদার ও জেলা কমিটির সদস্য ডা. শ্যামল চন্দ্র ঘোষ, কমিউনিস্ট পার্টির নেতা বীর মুক্তিযোদ্ধা সুনীল কৃষ্ণ মাঝি, কৃষক নেতা তাপস কুমার

জামালপুর-৪ আসনে ইঞ্জিনিয়ার মাহাবুব্জ্জুামান জুয়েল
সাহা ও সুমন কৃষ্ণ মাঝি, জেলা যুব ইউনিয়নের অর্থ সম্পাদক কমল চন্দ্র দাস ও শহর যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক নূরে আলম নূর। মনোনয়নপত্র দাখিলের পর সাংবাদিকদের উদ্দেশ্যে কাস্তে মার্কার প্রার্থী জাহাঙ্গীর হোসেন বলেন, ‘সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা প্রয়োজন। মানুষ যাতে ভয়হীনভাবে ভোট দিতে পারে-সেই ধরনের পরিবেশ সৃষ্টি করতে হবে। এবারের নির্বাচনের মাধ্যমে মেহনতি মানুষের অর্থনৈতিক মুক্তি পথরেখা রচনা করতে বামপন্থি প্রার্থীদেরকে ভোট দেয়া অনিবার্য হয়ে পড়েছে। অন্যথায় একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা ম্লান হবে। ফলে উগ্র সাম্প্রদায়িকতা ও বিজ্ঞানবিরোধী প্রতিকূল সমাজ দেখতে হবে। যা হবে নিতান্তই দুঃখজনক। তাই চাঁদপুর-৩ এলাকার সম্মানিত ভোটাররা দল ও ব্যক্তির যোগ্যতা ও সংগ্রাম দেখে ভোট দেবেন এটাই কামনা।’ তিনি আরও বলেন, ‘মানুষের মুক্তির পথ সমাজতন্ত্র। তাই শোষণমুক্ত সমাজ গঠন একান্তই প্রয়োজন। দেশের টেকসই অর্থনীতি বিনির্মার্ণের জন্য কৃষিভিত্তিক কল-কারখানা

ঝিনাইদহ-২ আসনে আবু তোয়াব অপু
গড়ে তুলতে হবে। এতে করে কর্মহীনদের কাজের ব্যবস্থা হবে। এসব বাস্তবায়নের জন্য কমিউনিস্ট পার্টির কাস্তে প্রতীকে ভোট দেয়ার জন্য অনুরোধ করছি।’ পাবনা-৪ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত ও গণতান্ত্রিক যুক্তফন্টের প্রার্থী পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের মনোনয়নপত্র গত ২৯ ডিসেম্বর বিকেলে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক সাহেদ মোস্তফার নিকট দাখিল করেছেন। এসময় উপস্থিত ছিলেন সিপিবি পাবনা জেলা কমিটির সভাপতি অলোক মজুমদার, সিপিবি পাবনা জেলা কমিটির সাধারণ সম্পাদক আহসান হাবিব, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) পাবনা জেলার সমন্বয়ক ওসমান গণি মুন, ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য বাসুদেব দাশ, সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান প্রমুখ। মুক্তিযুদ্ধের অঙ্গীকার সাম্য-মানবিক মর্যাদা-সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা ও চব্বিশের গণঅভ্যুত্থানের গণআকাঙ্খা বাস্তবায়নের জন্য বামপন্থি ও গণতান্ত্রিক শক্তির সরকার গড়তে কাস্তে মার্কায় ভোট দেবার আহ্বান জানান নেতারা।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..