খালেদা জিয়া স্মরণীয় হয়ে থাকবেন লড়াকু নেতা হিসেবে

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

একতা প্রতিবেদক : ’৯০-র গণঅভ্যুত্থানের অন্যতম নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) গভীর শোক প্রকাশ করেছে। সিপিবি তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন, অসংখ্য অনুসারী, সমর্থক ও শুভানুধ্যয়ীদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে। সিপিবি সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন গত ৩০ ডিসেম্বর এক শোক বিবৃতিতে বলেন, এরশাদ স্বৈরাচারবিরোধী আন্দোলন ও দেশের গণতান্ত্রিক সংগ্রামে বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও ভূমিকা জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। লড়াকু ও দৃঢ় নেতৃত্বের জন্য তিনি ভবিষ্যতেও মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হবেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার স্বামী জিয়াউর রহমানের মৃত্যুর পর ৪১ বছর দলটির নেতৃত্ব দিয়েছেন। এ সময়ের মধ্যে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তাসহ তিনবার তিনি প্রধানমন্ত্রী, পাঁচবার সংসদ সদস্য আর বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেছেন দুইবার। র্দীঘদিন ধরে তিনি লিভার ও কিডনি সংক্রান্ত জটিলতা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আথ্রাইটিস ও ইনফেকশনজনিত সমস্যাসহ বিভিন্ন জটিল ও দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন। সর্বশেষ গত ২৩ নভেম্বর থেকে তিনি বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন। চল্লিশ দিন চিকিৎসাধীন থাকার পর ৩০ ডিসেম্বর ভোরে মারা যান তিনি। পরদিন জাতীয় সংসদের সামনে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর রাষ্ট্রীয় মর্যাদায় তাকে জিয়া উদ্যানে স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়। গণতান্ত্রিক যুক্তফ্রন্টের শোক প্রকাশ গণতান্ত্রিক যুক্তফ্রন্ট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পক্ষ থেকে গত ৩০ ডিসেম্বর ২০২৫ সংবাদপত্রে দেওয়া এক বিবৃতিতে বিএনপি’র চেয়াপরপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিএরপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ তার পরিবার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি সমবেদনা জানিয়েছেন। নেতৃবৃন্দ গণতন্ত্র, ভোটাধিকার ও সুষ্ঠু নির্বাচনের জন্য বেগম জিয়ার সংগ্রামের কথা স্মরণ রেখে শোককে শক্তিতে পরিণত করে মুক্তিযুদ্ধের চেতনা ও ’২৪ এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য সংগ্রাম জারি রাখতে বিএনপির সকল নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে স্বাক্ষর করেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ক্কাফী রতন, বাংলাদেশ জাসদ-এর সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী। শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)এর শোক গভীর শোক ও গভীর শ্রদ্ধার সাথে, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং জাতির রাজনৈতিক জীবনের একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করছে। স্কপ এর যুগ্ম সমন্বয়ক আব্দুল কাদের হাওলাদার ও আহসান হাবিব বুলবুল এবং স্কপ নেতা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক নাসিম খান, জাতীয় শ্রমিক জোটের সভাপতি মেজবাহ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক নুরুল আমিন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন, বাংলাদেশ লেবার ফেডারেশনের সভাপতি শাহ মো. জাফর ও সাধারণ সম্পাদক সাকিল আক্তার চেধৈুরী, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সঙ্ঘের সভাপতি চৌধুরী আশিকুল আলম ও সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সভাপতি সাঈফুজ্জামান বাদশা ও সাধারণ সম্পাদক নঈমুল আহসান জুয়েল, বাংলাদেশের জাতীয় শ্রমিক জোট এর সাধারণ সম্পাদক বাদল খান, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের ভাড়প্রাপ্ত সভাপতি মাহবুবুল আলম, যুগ্ম সম্পাদক আবুল কালাম, বাংলাদেশ মুক্ত শ্রমিক ফেডারেশনের সভাপতি মুজিবর রহমান ভুঁইয়া ও সাধারণ সম্পাদক শহিদুল্লাহ বাদল, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি কুদরত এ খোদা ও সাধারণ সম্পাদক ফয়েজ হোসেন, বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি শামিম আরা, বাংলাদেশ ফি ট্রেড ইউনিয়ন কংগ্রেসের ভাড়প্রাপ্ত সভাপতি নুর মোহাম্মদ আকন্দ ও সাধারণ সম্পাদক রিপন চৌধুরী, জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি কামরুল আহসান ও সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন শোক ও শ্রদ্ধা প্রকাশ করে বলেন, বেগম খালেদা জিয়া দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের ইতিহাসে এক অনন্য স্থান অধিকার করেছেন, একাধিক মেয়াদে দায়িত্ব পালন করেছেন এবং কয়েক দশক ধরে রাজনৈতিক নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন হিসেবে স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার আপোষহীন ভূমিকা দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে তাকে জনপ্রিয় জাতীয় নেতৃত্বে পরিণত করেছে। রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ভিন্নমতের মানুষেরাও বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে, বেগম খালেদা জিয়ার প্রজ্ঞা ও প্রভাবকে স্বীকার করবেন। তার বর্ণাঢ্য রাজনৈতিক সংগ্রাম এবং জনসেবা বহু প্রজন্ম কে অনুপ্রাণীত করবে। এই শোকাবহ সময়ে স্কপ তার পরিবার, দলের সদস্য এবং তার মৃত্যুতে শোকাহত বাংলাদেশের সকল নাগরিকের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। স্কপ জাতীয় জীবনে তার অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে এবং তার আত্মার চির শান্তির জন্য প্রার্থনা করছে। গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের শোক বিবৃতি আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে ৯০-এর গণঅভ্যুত্থানসহ সকল গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের পক্ষ থেকে গভীর শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করছে, সেই সাথে তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গ, অসংখ্য সমর্থক, অনুসারী ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানাচ্ছে। দেশের এই ক্রান্তিকালে বেগম খালেদা জিয়ার মৃত্যু জাতির জন্য অভাবনীয় ক্ষতি সাধিত হল। গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের আহ্বায়ক জামশেদ আনোয়ার তপন বিবৃতিতে বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার লড়াকু ভূমিকা ও নেতৃত্ব দেশ-জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণে রাখবে। তিনি দেশের রাজনৈতিক ইতিহাসে ও জনগণের অন্তরে চিরস্মরণীয় হয়ে থাকবেন। খালেদা জিয়ার আপসহীন সংগ্রামকে মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করবে: উদীচী বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। এক শোকবার্তায় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম ও সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন শোকসন্তপ্ত পরিবার পরিজন, গুণগ্রাহী, শুভানুধ্যায়ী, দলীয় কর্মী সমর্থকদের প্রতি গভীর সমবেদনা জানান। উদীচীর নেতৃদ্বয় শোকবার্তায় বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ এমন এক অভিভাবককে হারিয়েছে, যিনি এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় আমৃত্যু লড়াই করে গেছেন এবং জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশে উদার গণতান্ত্রিক সমাজ নির্মাণ, নারীশিক্ষার প্রসার এবং আধুনিক বাংলাদেশ বিনির্মাণে তাঁর উদ্যোগ ও ভূমিকা জাতি চিরকাল মনে রাখবে। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির গণতান্ত্রিক রূপান্তরে খালেদা জিয়ার ভূমিকা আপসহীন মন্তব্য করে উদীচীর সভাপতি-সাধারণ সম্পাদক বলেন, ১৯৮০-এর দশকে স্বৈরাচার এরশাদবিরোধী গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে খালেদা জিয়া গণতন্ত্রকামী মানুষের আস্থার জায়গা হয়ে উঠেছিলেন। সবশেষ গত ১৬ বছরের আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে তাঁর নিরবচ্ছিন্ন লড়াই ও লৌহদৃঢ় অবস্থান ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে প্রেরণা হিসেবে কাজ করে। দেশ ও গণতন্ত্রের জন্য তাঁর আপসহীন এ ভূমিকাকে বাংলাদেশের মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করবে। উদীচী নেতৃবৃন্দ খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। রাজনৈতিক ইতিহাসের এক বর্ণিল অধ্যায়ের পরিসমাপ্তি: উদীচী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। এক শোক বার্তায় উদীচী কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিম ও সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে জানান, বেগম খালেদা জিয়ার প্রয়াণের দেশের রাজনৈতিক ইতিহাসের এক বর্ণিল অধ্যায়ের পরিসমাপ্তি ঘটলো। শোকবার্তায় উদীচীর নেতৃবৃন্দ বলেন, ১৯৮০’র দশকে স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে অনন্য ভূমিকা রেখেছেন বেগম খালেদা জিয়া। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার পর দলের হাল ধরে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বাকি সব দলের সাথে ঐক্যবদ্ধ আন্দোলনে সক্রিয় হন তিনি। ধারাবাহিক গণ-আন্দোলনের মুখে স্বৈরাচারী এরশাদের পতনের পর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের মধ্যদিয়ে তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার শোকসন্তপ্ত পরিবার এবং রাজনৈতিক সহযোদ্ধাদের প্রতি সমবেদনা জানিয়েছেন উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..