রংপুরে মিহির ঘোষ

কৃষক, শ্রমিক মেহনতি মানুষের দল কমিউনিস্ট পার্টি

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

সিপিবি রংপুর জেলা কমিটির সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, এসময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য শাহীন রহমান, কেন্দ্রীয় সদস্য আসলাম খান
রংপুর সংবাদদাতা : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রংপুর জেলার ত্রয়োদশ জেলা সম্মেলনে সিপিবির কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের পর মানুষ আশা করেছিল মানুষ তার কথা বলার মৌলিক অধিকার, গণতন্ত্র, ভোটের অধিকারসহ সব গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে। কিন্তু আমরা দেখছি এই সরকারও ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের পথ অনুসরণ করে দেশ পরিচালনা করছে। কমিউনিস্ট পার্টির প্রথম থেকেই বলে আসছে– মব সন্ত্রাস বন্ধ করেন, মব সন্ত্রাসীদের গ্রেপ্তার করেন। মুক্তিযুদ্ধের চেতনা মুছে ফেলার ষড়যন্ত্র থেকে সরে আসুন। দেশবিরোধী সিদ্ধান্ত থেকে দ্রুত সরে আসুন। এসময় তিনি জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। গত ২৯ আগস্ট সকাল ১১ টায় রংপুর টাউন হলের সম্মেলনের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন সিপিবি রংপুর জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য শাহীন রহমান, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য আসলাম খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিপিবি রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক কাফি সরকার। সম্মেলন উদ্বোধন শেষে রংপুর শহরের বিভিন্ন এলাকা মিছিল প্রদক্ষিণ করে। বক্তারা আরও বলেন, ৫৪ বছরের যারা দেশ শাসন করেছে তারা শ্রমজীবী মানুষকে শোষণ করে বৈষম্য টিকিয়ে রেখেছে। বাংলাদেশের শ্রমজীবী মানুষকে তার হিস্যা আদায় করে নিতে হবে। কৃষক, শ্রমিক আর শ্রমজীবী মানুষকে রাজনীতিতে এগিয়ে এসে জাতীয় স্বার্থ রক্ষা ও দেশ গড়ার দায়িত্ব নিতে হবে। কৃষক, শ্রমিক মেহনতি মানুষের দল কমিউনিস্ট পার্টি এই সংগ্রামে নেতৃত্ব দিবে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..