‘প্রেশার’
একতা প্রতিবেদক :
কথা তো ঠিকই আছে, নাকি? আপনি যখন কোনো কাজ ‘বাগাতে’ চান, তখন তো আপনাকে অবশ্যই চাপ মানে ‘প্রেশার’ প্রয়োগ করতে হবে। নাহলে সেই কাজে কোনো সফলতা আসবে না। ফলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম যে, ‘মব সন্ত্রাসকে’ ‘প্রেশার গ্রুপ’ বলছেন- সেইটা তো উনার জায়গা থেকে ঠিকই বলছেন।
অবশ্য দুষ্ট লোকেরা অনেক আগে থেকেই বলা শুরু করে দিয়েছেন, দেশে নাকি ‘মবের মুল্লুক’ চলছে। দখল থেকে ভাঙাভাঙি-প্রতিহিংসা-খায়েশ-বুলিং সবকিছুতেই এখন ‘মব’ হচ্ছে সরকারের সুবিধাভোগীদের হাতিয়ার।
সরকার একদিকে মবের বিরুদ্ধে বিবৃতি দেবে, আর অপরদিকে সরকারের নিরবতার সুযোগ নিয়ে সুবিধাভোগীরা দেদারসে মানুষকে ভয় দেখিয়ে যাবে এবং কাজ হাসিল করে নেবে। দিন শেষে কাজ হাসিল করাই হল শেষ কথা! তাই না?
ফলে প্রেস সচিব যথার্থই বলেছেন, “বলা হচ্ছে মব তৈরি হচ্ছে, আমি এটাকে মব বলছি না, বলছি প্রেসার গ্রুপ। সেটা তৈরি হচ্ছে আগের সাংবাদিকতার ব্যর্থতার কারণে। তিনি বলেন, ‘সেটি তৈরি হওয়ার গ্রাউন্ড কেন হচ্ছে! কেননা, সে তো ক্ষতিগ্রস্ত হয়েছে। গত ১৫ বছরে তো তার (প্রেসার গ্রুপ) মিনিমাম সিভিল লিবার্টি রাখা হয়নি।”
না, এটা যে সরকারের একজন প্রেস সচিবের ভাষ্য, তাই নয়। এদেশের অনেক বুদ্ধিজীবীও অনেক আগে থেকেই এই ভাষায় কথা বলছেন। ফলে ‘মব’ এখন আর একা নয়। তার অনেক সঙ্গীসাথীও জুটেছে। এই সঙ্গীসাথীরাই নির্ধারণ করে দিচ্ছেন- কখন, কোথায় এবং কীভাবে মব করতে হবে। আবার মজার বিষয়ও আছে এখানে, এদের একটা অংশ আবার মব শেষে মববিরোধী বিবৃতিও দেয়; যেমন সরকার দেয় আরকি!
প্রথম পাতা
‘সততা’
শ্রমজীবী-মেহনতি মানুষকে নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে হবে
রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় রাষ্ট্রায়ত্ত পাটকল চালুর দাবি
অন্যায্য ফিফার অন্যায্য বিশ্বকাপ
প্রতিষ্ঠাবার্ষিকীর জন্য বিজ্ঞাপন সংগ্রহ করুন
মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অবমাননা রুখে দাঁড়াও
ঢাকায় ভবনের কাঠামোগত নিরাপত্তা পরীক্ষা করার দাবি
সিপিবির পথ পরিক্রমণের তথ্য-কণিকা
বাজেটের ২৫ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দের দাবি
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন