সিপিবি চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সভা অনুষ্ঠিত
চট্টগ্রাম সংবাদদাতা :
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম দক্ষিণ জেলার দিনব্যাপী সাধারণ সভা গত ১ আগস্ট পটিয়া ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। সভায় অতিথি ছিলেন পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য শাহীন রহমান ও সদস্য মৃণাল চৌধুরী।
পার্টির জেলা সভাপতি অধ্যাপক কনাই দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শওকত আলীর পরিচালনায় সিপিবির ত্রয়োদশ কংগ্রেসের খসড়া দলিলের উপর আলোচনা করেন মো. আবদুল নবী, অলক দাশ, শহিদুল ইসলাম, অ্যাড. আশীষ কুমার চৌধুরী, এনামুল হক মঞ্জু, সেহাব উদ্দিন সাইফু, রেজাউল কবির, শিমুল ধর, আমির হোসেন, শৈবাল আদিত্য, মদিনা বেগম, সনৎ বড়ুয়া, অনুপম বড়ুয়া পারু, পার্থ সারথী সিংহ, সুকান্ত শীল, সাজ্জাদ হোসেন, সুদর্শন দাশ প্রমুখ। সভায়- শাখা, উপজেলা, জেলা সম্মেলন সফল করতে সকলের প্রতি আহ্বান জানানো হয়।
সংগঠন সংবাদ
যুদ্ধে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের দাবি টিইউসির
বগুড়ায় কমরেড মোখলেছুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত
কমরেড মোর্শেদ আলীর মৃত্যুবার্ষিকী পালিত
কুড়িগ্রামের কমরেড দেলোয়ার অসুস্থ সহযোগিতা কামনা
সিপিবি খুলনা মহানগর কমিটির সভা অনুষ্ঠিত
‘সত্যেন সেন অন্যায়ের প্রতিবাদ করেছে গানের মাধ্যমে’
যুব ইউনিয়ন খুলনা জোনাল কমিটির বর্ধিত সভা
কিশোরগঞ্জে সিপিবির এমপি প্রার্থীর ছেলের ওপর হামলা
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন