সিপিবি চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সভা অনুষ্ঠিত

Posted: 10 আগস্ট, 2025

চট্টগ্রাম সংবাদদাতা : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম দক্ষিণ জেলার দিনব্যাপী সাধারণ সভা গত ১ আগস্ট পটিয়া ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। সভায় অতিথি ছিলেন পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য শাহীন রহমান ও সদস্য মৃণাল চৌধুরী। পার্টির জেলা সভাপতি অধ্যাপক কনাই দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শওকত আলীর পরিচালনায় সিপিবির ত্রয়োদশ কংগ্রেসের খসড়া দলিলের উপর আলোচনা করেন মো. আবদুল নবী, অলক দাশ, শহিদুল ইসলাম, অ্যাড. আশীষ কুমার চৌধুরী, এনামুল হক মঞ্জু, সেহাব উদ্দিন সাইফু, রেজাউল কবির, শিমুল ধর, আমির হোসেন, শৈবাল আদিত্য, মদিনা বেগম, সনৎ বড়ুয়া, অনুপম বড়ুয়া পারু, পার্থ সারথী সিংহ, সুকান্ত শীল, সাজ্জাদ হোসেন, সুদর্শন দাশ প্রমুখ। সভায়- শাখা, উপজেলা, জেলা সম্মেলন সফল করতে সকলের প্রতি আহ্বান জানানো হয়।