যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল চাদ
একতা বিদেশ ডেস্ক :
যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করেছে আফ্রিকার দেশ চাদ। সম্প্রতি দেশটি এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। এর আগে চাদসহ ১২টি দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র।
এ সিদ্ধান্তের কথা জানিয়ে চাদের প্রেসিডেন্ট মাহামাত ইদ্রিস ডেবি ইতনো নিজের অফিশিয়াল ফেসবুক পেজে এক বিবৃতিতে বলেন, ‘চাদের দেওয়ার মতো না কোনো উড়োজাহাজ আছে, না আছে শতকোটি ডলার দেওয়ার সামর্থ্য; তবে চাদের আছে আত্মমর্যাদা ও গর্ব।’
এর আগে এক নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে ১২টি দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নতুন এ নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেনের নাগরিকেরা।
ট্রাম্প আরও সাতটি দেশের ওপর আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছেন। দেশগুলো হলো বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান ও ভেনেজুয়েলা। তবে এসব দেশের নাগরিকদের জন্য কিছু ‘সাময়িক কাজের ভিসা’ দেওয়া হবে।
এই নিষেধাজ্ঞার মধ্য দিয়ে নিজের প্রথম মেয়াদের অন্যতম বিতর্কিত পদক্ষেপের পুনরাবৃত্তি ঘটালেন রিপাবলিকান এই প্রেসিডেন্ট।
আন্তর্জাতিক
৭ দিনের দুনিয়া
মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই আরেকটি ট্যাংকারের হরমুজ পাড়ি
মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে হবে: সি চিন পিং
যুদ্ধের বিরুদ্ধে কথা বলেই যাব : পোপ
অচল জার্মানির আকাশপথ : ধর্মঘটে লুফথানসার এয়ারলাইন্সের কর্মীরা
ইসরায়েলের পরিকল্পনা বাস্তবায়নের পথে প্রধান বাধা ইরান
বিজেপি-তৃণমূল দুটি দলই দুর্নীতিগ্রস্ত: রাহুল গান্ধী
ইরানিদের সহায়তায় এগিয়ে আসলো কাশ্মীরিরা
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন