হাম ও ডেঙ্গু সমস্যার সমাধান চায় ঢাকাবাসী

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

একতা প্রতিবেদক : হামে শিশুমৃত্যু ১১০০ ছাড়িয়েছে, ডেঙ্গুতে মৃত্যুর মিছিল শুরু হয়েছে। এই চরম ব্যর্থতার প্রতিবাদে এবং সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে হাম ও ডেঙ্গু সমস্যার সমাধান করার দাবিতে ঢাকার সূত্রাপুরে গত ২ অক্টোবর বিকালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সূত্রাপুর থানা সিপিবির সভাপতি বিকাশ সাহার সভাপতিত্বে ও আনোয়ার হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, থানা কমিটির সাধারণ সম্পাদক গোলাম রাব্বী খান, টিইউসি নেতা দীপক শীল, যুব ইউনিয়ন নেতা দীন ইসলাম, ছাত্র ইউনিয়ন নেতা প্রিজম ফকির। থানা কমিটির সভাপতি বিকাশ সাহা বলেন, সারাদেশে এক বিভীষিকাময় পরিস্থিতি বিরাজ করছে। মব সন্ত্রাস চলছে অবাধে, ধর্ষণ-বালৎকার ও খুন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। অপরাধের বিচার নাই। ঘরে ডুকে স্বপরিবারে হত্যা করা হচ্ছে। দখলদারিত্ব এমন জায়গায় পৌঁছে গেছে যে হাসপাতালও রক্ষা পাচ্ছে না। জনগণ জিম্মি হয়ে পরেছে। কিন্তু সরকার এসব প্রতিকার করছে না। এমনকি সরকারি দলের লোকজন এসবে যুক্ত। বিরোধীদল লোক দেখানো বক্তব্য দিলেও তারাও চরম ব্যর্থ। এভাবে চলতে দেয়া যায় না। আমরা অবিলম্ব এসবের প্রতিকার চাই। নয়তো জনগণকে সাথে নিয়ে আবার পথে নামবো। মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়বো। সাধারণ সম্পাদক গোলাম রাব্বী খান বলেন, সময়মতো হামের টিকা না দেওয়ায় আজ দেশে শিশুগণহত্যা চলছে। ১১০০ এর উপর শিশু মৃত্যুবরণ করেছে। অন্তর্বর্তী সরকারের সময় বারবার তাগাদা দেয়ার পরও ড. ইউনূস ও জাহানারা বেগম টিকা কিনতে গড়িমসি করেছে। আজ শিশুরা মারা যাচ্ছে আর তারা মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে। এই শিশু গণহত্যার দায় ড. ইউনূস সরকারকেই নিতে হবে। এদিকে আবার ডেঙ্গুর প্রকোপ শুরু হয়েছে। হাসপাতালে বেড নাই। স্বাস্থ্যসেবায় সরকার ব্যর্থতা দেখাচ্ছে। সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে হাম ও ডেঙ্গু সমস্যার সমাধান করতে হবে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..